চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে রিপন রহমানের চার নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ন ২১, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

দীর্ঘদিন ধরে মিডিয়ায় কাজ করলেও ২০২১ সালে রিপন রহমান নির্মাণ করেন তার প্রথম নাটক। এরপর বেশকিছু নাটক নির্মাণ করেছেন তিনি। যেগুলো পেয়েছে দর্শকের প্রশংসাও। তারই ধারাবাহিকতায় এই ঈদে চারটি নাটক নিয়ে আসছেন রিপন।

সময়ের জনপ্রিয় তারকা শিল্পীদের নিয়ে নির্মিত রিপনের চারটি নাটক হলো গোলেমালে চন্ডীপাঠ, হুলস্থুল প্রেম, ধোকাবাজ এবং রুম ডেট ।

নাটকগুলো ঈদ অনুষ্ঠানমালায় বিভিন্ন দিনে ভিন্ন ভিন্ন চ্যানেলে দেখতে পারবেন দর্শক। এরমধ্যে ‘গোলেমালে চন্ডীপাঠ’ নাটকটি দেখা যাবে এনটিভিতে। ঈদের ৬ষ্ঠ দিন রাত ৭টা ৫৫ মিনিটে। নাটকে অভিনয় করেছেন আরশ খান, তানিয়া বৃষ্টি, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু প্রমুখ।

ঈদের ৭ম দিন মাছরাঙা টিভিতে রাত ১০টা ২০ মিনিটে দেখানো হবে হুলস্থুল প্রেম। এতে অভিনয় করেছেন জাহের আলভী, তিথি, মনিরা মিঠু, শহীদুন নবী প্রমুখ। ‘ধোকাবাজ’ দেখা যাবে ঈদের ৫ম দিন, রংঢং ইউটিউব চ্যানেলে। অভিনয়ে আরশ খান, ফারিয়া শাহরিন।
এছাড়া ‘রুম ডেট’ অন্য একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে। এই নাটকে অভিনয় করেছেন শাহেদ শাহরিয়ার, মুনমুন আহমেদ প্রমুখ।

ঈদের নাটকগুলো নিয়ে রিপন রহমান বলেন,‘আমি কখনোই কোয়ানটিটিতে নজর দেই নাই, কোয়ালিটিতে নজর দিয়েছি। আশাকরি এবারের ঈদে সবগুলো কাজই কোয়ালিটি ফুল হবে। তবে দর্শকদের বলতে চাই আপনারা গোলেমালে চন্ডীপাঠ নাটকটি দেখলে আপনাদের হৃদয় স্পর্শ করবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরশ খানঈদের নাটকতানিয়া বৃষ্টিনাটকমনিরা মিঠুরিপন রহমানশহীদুজ্জামান সেলিমসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির ৯০১তম গোলের দিনে জয় মিয়ামির

মার্চ ২৩, ২০২৬

চেলসিতে জাইমা রহমানের সুযোগ পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ২৩, ২০২৬

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে শিরোপা জিতল ম্যানসিটি

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT