চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাকৃবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. লুৎফুন হোসেন মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ন ১৩, মার্চ ২০২৬
- সেমি লিড, শিক্ষা
A A

বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মাৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ড. লুৎফুনহোসেন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

গত মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টা ৫৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন।

মঙ্গলবার এশার নামাজের পর বায়তুন নূর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্বামী প্রফেসর ড. লুৎফর রহমানের সাথে অধ্যাপক ড. লুৎফুন হোসেন

গুনী এই শিক্ষাবিদ ১৯৬৪ সাল থেকে ১৯৭৩ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে এবং ১৯৭৩ সাল থেকে ২০০৭ পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে প্রাণীবিদ্যা ও ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগে শিক্ষকতা করেছেন। বাকৃবিতে প্রাণীবিদ্যা বিভাগে একাধিকবারসহ দুই বিভাগেই বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও সুলতানা রাজিয়া হলের প্রভোস্ট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও তার কন্যা সামিনা লুৎফা (নিত্রা) জানান, তার বিশ্ববিদ্যালয় জীবন কাটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ১ম স্থান অধিকার করে একই বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে চেকোস্লোভাকিয়ার (বর্তমান চেক প্রজাতন্ত্র) বিখ্যাত চার্লস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জনের সময় ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের একজন প্রবাসীযোদ্ধা হিসেবে কাজ করার পর স্বাধীন দেশে ফিরে এসে প্রথমে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পরে ১৯৭৩ সনে যোগ দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনি এসোসিয়েশন এবং জুওলজিকাল এসোসিয়েশন অফ বাংলাদেশের তিনি আজীবন সদস্য ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ একাডেমি অফ এগ্রিকালচার (বিএএজি)-র সদস্যসহ হোপস ফাউন্ডেশনের উপদেষ্টা এবং রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপ্রধানের দায়িত্ব পালন করেছেন আমৃত্যু।

Reneta

বিশ্ববিদ্যালয় জীবনে খেলাধুলায় তার চৌকস ভূমিকা ছিল, তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের (তৎকালীন উইমেন্স হলের) নির্বাচিত ক্রীড়া সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্লুজের একজন সদস্য। তিনি ষাটের দশকের ইস্ট পাকিস্তান অলিম্পিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছিলেন।

মৃত্যুকালে তিনি তার স্বামী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও আন্তর্জাতিক খ্যাতিমান বিজ্ঞানী প্রফেসর ড. লুৎফর রহমান, দুই কন্যা— ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর শিক্ষক ড. সাবরিনা লুৎফা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. সামিনা লুৎফাসহ তিনজন নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অধ্যাপক ড. লুৎফুন হোসেনঅবসরপ্রাপ্ত অধ্যাপকক্যানসারবাংলাদেশ একাডেমি অফ এগ্রিকালচারবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয় শিক্ষক
শেয়ারTweetPin

সর্বশেষ

বাকৃবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. লুৎফুন হোসেন মারা গেছেন

মার্চ ১৩, ২০২৬

প্রয়াত সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন অতিরিক্ত প্রেস সচিব

মার্চ ১৩, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

‘অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে মামলার অপচেষ্টা সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত’

মার্চ ১৩, ২০২৬

লড়ল পাকিস্তান, বাংলাদেশের লক্ষ্য ২৭৫

মার্চ ১৩, ২০২৬

চ্যানেল আইতে লাল গালিচায় বরণ, আপ্লুত ববিতা

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT