বাংলাদেশ

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের ফলাফল প্রকাশ

বাংলাদেশ সরকার শিক্ষা বোর্ডের লোগো, সহকারী শিক্ষক নিয়োগ ফলাফলের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের শিক্ষা বোর্ডের লোগো, যেখানে বাংলাদেশের মানচিত্র ও সরকারী সিলমোহর দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) লিখিত পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় ২০,৬৪৭ (বিশ হাজার ছয়শত সাতচল্লিশ) জন উত্তীর্ণ হয়েছে।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।

মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

চলতি (ফেব্রুয়ারি) মাসের ২ তারিখে ৩ বিভাগের ২২ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলো ০৪ লাখ ৩৯ হাজার ৪ শত ৪৩ জন। গত ২০ মার্চ ২০২৩ এ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিষয়:সহকারী শিক্ষক নিয়োগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…