চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোহরান মামদানির নাগরিকত্ব বাতিল চান রিপাবলিকানরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ২৮, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জোহরান মামদানির বক্তৃতা দিচ্ছেন, পেশাদার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি বলেছেন, তিনি শহর থেকে ‘ফ্যাসিস্ট’ মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বহিষ্কার করবেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় রিপাবলিকানরা এখন মমদানিকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের দাবি তুলেছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।

মার্কিন সীমান্ত নিরাপত্তা প্রধান টম হোমান এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, ভালো করে চেষ্টা করে দেখুক। যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন সব দিক থেকে জোহরান মামদানির উপরে প্রযোজ্য।

Banglabid

তিনি আরও বলেন, এখন খেলা শুরু। আমরা নিউইয়র্ক সিটিতে থাকবোই। আসলে যেহেতু এটি একটি সাংকচুয়ারি সিটি, প্রেসিডেন্ট ট্রাম্প আগেই স্পষ্ট করেছেন, আমরা এখানে দ্বিগুণ, ত্রিগুণ শক্তি নিয়ে কাজ করবো।

ভারতীয় বংশোদ্ভূত ও ডেমোক্র্যাটিক সোশালিস্ট জোহরান মামদানি ডেমোক্র্যাটিক মেয়র প্রাইমারিতে বড় ব্যবধানে এগিয়ে গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করেন।

নির্বাচিত হলে মামদানি হবেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। তবে রিপাবলিকানরা দাবি করছেন, তিনি পর্যাপ্ত আমেরিকান নন, কারণ তিনি নাগরিকত্ব পেয়েছেন ১০ বছরেরও কম সময় আগে।

Reneta

প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে লিখেছেন, শেষ পর্যন্ত ডেমোক্র্যাটরা সীমা অতিক্রম করেই ফেলেছে। জোহরান মামদানি শত শতাংশ কমিউনিস্ট উন্মাদ, ডেমোক্র্যাটিক প্রাইমারি জিতে মেয়র হওয়ার পথে এগিয়ে গেছে।

মার্কিন আইনে নাগরিকত্ব বাতিল বা ডিন্যাচারালাইজেশন খুবই বিরল ঘটনা। এটি কেবল তখনই সম্ভব, যদি প্রমাণিত হয় যে কেউ জালিয়াতি বা মিথ্যা তথ্য দিয়ে নাগরিকত্ব পেয়েছে, অথবা নাগরিক হওয়ার পাঁচ বছরের মধ্যে সহিংস সরকার উৎখাত প্রচারে যুক্ত ছিল, কিংবা সন্ত্রাস বা যুদ্ধাপরাধের মতো গুরুতর অপরাধ করে সেগুলো গোপন করেছে।

এ ধরনের প্রক্রিয়ায় সরকারের আদালতে শক্ত প্রমাণ হাজির করতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোহরান মামদানিনাগরিকত্ব বাতিল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ সম্ভব?

আগস্ট ১৩, ২০২৬

নেতাজিকে নিয়ে পশ্চিমবঙ্গে হঠাৎ বিতর্ক কেন?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

আগস্ট ১৩, ২০২৬

যুদ্ধের চাপে বিপর্যস্ত মার্কিন নাবিকরা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার একাধিক চেষ্টা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT