চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলেন কেভিন ম্যাকার্থি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A
কেভিন ম্যাকার্থি গদিতে হ্যামার দিয়ে আঘাত করছেন, মার্কিন কংগ্রেসে স্পিকার নির্বাচনের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ কয়েকবারের ভোটাভুটি শেষে নাটকীয়তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন।

শুক্রবার ১৫তম ভোটাভুটির পর প্রতিনিধি পরিষদের ৪২৮টি আসনের ২১৬টি তে বিজয়ী হয়ে স্পিকার নির্বাচিত হয়েছেন ম্যাকার্থি। ডেমোক্র্যাটিক নেতা হেকিম জেফরিস পেয়েছেন ২২১ ভোট।

এক শতাব্দীরও বেশি সময় পর এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যেখানে প্রথম দফায় ভোটের পর স্পিকার নির্বাচিত হয়নি।

এর আগে তিনদিনে ১১ বার ভোটাভুটি পরও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হতে পারেননি কেউ। ১৮৬০-এর পর থেকে এমন ঘটনা আর ঘটেনি। প্রতিটি ভোটেই রিপাবলিকান পার্টির ২০ জন সদস্য ম্যাকার্থির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। ফলে তিনি স্পিকার হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছিলেন না।

গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর রিপাবলিকানরা হাউসে সংখ্যাগরিষ্ঠতা পায়। আশা করা হয়েছিল, তারা এদিন জয়োৎসব পালন করবে, কিন্তু দিনের শেষে দেখা গেল দলে বিদ্রোহ হয়েছে। যে ম্যাকার্থির স্পিকার হওয়ার কথা ছিল, তিনি ইতিহাসে নাম তুলে ফেলেছেন, তবে অন্য কারণে।

এবার হাউসে রিপাবলিকানদের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নেই। তারা মাত্র কয়েকটি আসন বেশি জিতে ডেমোক্র্যাটদের পিছনে ফেলেছে। এই অবস্থায় দলের মধ্যে মধ্যপন্থি ও দক্ষিণপন্থিদের লড়াই একেবারে সামনে এসে পড়েছে। বেশ কিছুদিন ধরে এই লড়াই চলছিল। স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে তা তীব্র হয়েছে।

সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থতার তিনদিন পর তিনি ডানপন্থী ভিন্নমতের সাথে আলোচনা করছিলেন। সেখানে বিক্ষুব্ধদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটির সদস্য করার কথা বলেছেন ম্যাকার্থি। আরও কিছু সুযোগ-সুবিধা দেয়ার কথা জানিয়েছেন। ফলে যারা ম্যাকার্থির বিপক্ষে ছিল তাদের বেশিরভাগই মত পরিবর্তন করেছেন এবং তাকে ভোট দিয়েছেন।

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার ম্যাকার্থি, প্রবীণ কংগ্রেসওম্যান ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হন, যিনি গত মাসে ডেমোক্র্যাটিক হাউসের নেতৃত্ব থেকে সরে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। নিউইয়র্কের ডেমোক্র্যাট জেফ্রিস নতুন কংগ্রেসে হাউসের বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে ম্যাকার্থি এর আগে ডেমোক্র্যাটিক এজেন্ডাকে বিপর্যস্ত করতে এবং প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের উপর তদারকি জোরদার করতে তার নতুন ভূমিকা ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। স্পিকার নির্বাচিত হয়েই তিনি বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেনের বিষয়ে কংগ্রেসনাল তদন্ত শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন।

ট্যাগ: কেভিন ম্যাকার্থিমার্কিন প্রতিনিধি পরিষদে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও সালমানকে নিয়ে প্রাক্তন প্রেমিকার বিস্ফোরক তথ্য

পরবর্তী

ঢাকা-সিলেট মহাসড়কে চতুর্মুখী সংঘর্ষে নিহত ৫

পরবর্তী
নিহত ৫ জনের মধ্যে একটি দুর্ঘটনা স্থানের ছবি, ঢাকা-সিলেট মহাসড়কে চতুর্মুখী সংঘর্ষের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-সিলেট মহাসড়কে চতুর্মুখী সংঘর্ষে নিহত ৫

পাগলা মসজিদের দানবক্সে ২০ বস্তা টাকা পাওয়া গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবক্সে মিলল ২০ বস্তা টাকা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT