চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে শিক্ষার সুযোগ জানাতে বাংলাদেশে আসছেন ১০ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৪
শিক্ষা
A A

যুক্তরাষ্ট্রে শিক্ষার সুযোগ নিয়ে কথা বলতে বাংলাদেশে আসছেন ১০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল প্ল্যাটফর্ম এডুকেশন ইউএসএ আগামী সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইএমকে সেন্টারে একটি যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয় মেলা আয়োজন করছে।

এডুকেশন ইউএসএ আন্তর্জাতিক শিক্ষা প্রচারে নিবেদিত সংস্থা এডপ্রোগ্রামস-এর সহযোগিতায় এই মেলার আয়োজন করছে, যা স্বল্পমেয়াদি ইমারশন প্রোগ্রাম এবং বিশ্ববিদ্যালয় রিক্রুটমেন্ট ট্যুরের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানাতে কাজ করে।

এই মেলায় সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি, ডেপাউ ইউনিভার্সিটি, এম্ব্রি-রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি, আইওয়া স্টেট ইউনিভার্সিটি, নিউ জার্সি ইনস্টিটিউট অফ টেকনোলজি, নিউইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা, ইউনিভার্সিটি অ্যাট বাফেলো (দ্য স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক), ইউনিভার্সিটি অফ কানসাস এবং ইউনিভার্সিটি অফ সাউথ ডাকোটার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

এটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুযোগ, যেখানে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে ভর্তিতে কী কী প্রয়োজন, বৃত্তির সুযোগ এবং কীভাবে কার্যকরী আবেদন জমা দেওয়া যায় সে সম্পর্কে পরামর্শ নিতে পারবেন। মেলায় অংশগ্রহণ করতে ২৬ অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন লিংক-  https://forms.gle/XfDa5UzDDmbJvgvL6।

এডুকেশন ইউএসএ হল যুক্তরাষ্ট্রে পড়াশোনা সংক্রান্ত সঠিক, হালনাগাদ এবং সম্পূর্ণ তথ্য সরবরাহের জন্য যুক্তরাষ্ট্র সরকারের একমাত্র অফিসিয়াল উৎস। বাংলাদেশে এডুকেশন ইউএসএ বিনামূল্যে তথ্য প্রদান করে, যার সেবাগুলো দেশের বিভিন্ন পরামর্শ কেন্দ্রে পাওয়া যায়। ঢাকায় আমেরিকান সেন্টার, গুলশানে এডওয়ার্ড এম. কেনেডি (ইএমকে) সেন্টার এবং চট্টগ্রামে আমেরিকান কর্নারের (১/এ ও আর নিজাম রোড প্রবর্তক সার্কেল, চট্টগ্রাম) প্রশিক্ষিত পরামর্শকরা শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য বিনামূল্যে একক এবং দলীয় পরামর্শ সেবা প্রদান করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশবিশ্ববিদ্যালয়যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT