চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠানো রেমিট্যান্স তোলা যাবে বিকাশে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ন ২৭, মার্চ ২০২৩
অর্থনীতি
A A

এখন সারাবিশ্ব থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন এর মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গ্রহণ করা যাবে বিকাশের এজেন্ট পয়েন্ট থেকে। ফলে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা বিকাশের ৩ লক্ষ ৩০ হাজারের বেশী এজেন্ট পয়েন্ট থেকে অনায়াসেই প্রবাসীদের প্রিয়জনেরা রেমিট্যান্সের টাকা গ্রহণ করতে পারবেন তাদের বিকাশ অ্যাকাউন্টে।

সম্প্রতি ক্রস-বর্ডার লেনদেন ও পেমেন্টের ক্ষেত্রে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়ন, দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক এনসিসি ব্যাংক এবং দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ যৌথভাবে এই ‘এজেন্ট অ্যাসিস্টেড মডেল (পিন ভিত্তিক রেমিট্যান্স)’ সেবাটি চালু করেছে।

এই সেবার আওতায় ওয়েস্টার্ন ইউনিয়ন এর আন্তর্জাতিক লেনদেন সেবা গ্রহণকারী গ্রাহক তার নিকটস্থ বিকাশ এজেন্ট পয়েন্টের সহায়তায় বিকাশ অ্যাকাউন্টে অর্থ গ্রহণ করতে পারবেন। বৈধ জাতীয় পরিচয়পত্র, সক্রিয় বিকাশ অ্যাকাউন্ট এবং মানি ট্রান্সফার কন্ট্রোল নম্বর ( এমটিসিএন) দিয়ে সহজেই রেমিট্যান্সের টাকা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। নতুন এই সেবার সেটেলমেন্ট পার্টনার হিসেবে কাজ করছে এনসিসি ব্যাংক৷

উল্লেখ্য, হিউম্যান এটিএম খ্যাত ৩ লক্ষ ৩০ হাজার বিকাশ এজেন্টের দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করে থাকে। ওয়েস্টার্ন ইউনিয়নের সাথে সুদূরপ্রসারী এই যৌথ উদ্যোগ দেশের রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকদের আরও স্বস্তি এনে দেবে এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণকে আরও উৎসাহিত করবে।

ওয়েস্টার্ন ইউনিয়নের ভারত ও দক্ষিণ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর গৌরব ইয়াদাভ বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে গ্রাহকদের চাহিদা মেটানোই মুখ্য। এই কৌশলগত উদ্যোগ উদ্ভাবনী প্রযুক্তিভিত্তিক দুটি প্রতিষ্ঠানের প্ল্যাটফর্মকে অর্থ লেনদেনে আরও বেশী সক্ষম করে তুলবে। আরও উদ্ভাবনী আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গ্রাহককে সরাসরি তার প্রিয়জনের পাঠানো অর্থ পৌঁছে দিয়ে তাদের মানসিক প্রশান্তি দেয়ার চেষ্টা করছি আমরা।

এ সেবা চালু প্রসঙ্গে বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ রেমিট্যান্স গ্রহণকারী দেশ। প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত রেমিট্যান্স গ্রহণের প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে বিকাশ। ওয়েস্টার্ন ইউনিয়নের সাথে এই যৌথ উদ্যোগ বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়াকে বেগবান করে তুলবে। একইসাথে রেমিট্যান্স প্রেরণকারী ও গ্রহীতা উভয়ের জন্য আরও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে।

Reneta

এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, বাংলাদেশে শীর্ষস্থানীয় রেমিট্যান্স ব্যাংক হিসেবে, এনসিসি ব্যাংকের লক্ষ্য হল ডিজিটাল চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন পেমেন্ট সুবিধা ও রেমিট্যান্স সেটেলমেন্ট নিশ্চিত করা। এই সেবা গ্রাহকদেরকে বৈধ পথে নিরবচ্ছিন্নভাবে টাকা পাঠাতে উৎসাহিত করবে।

এই সেবা চালু উপলক্ষ্যে ওয়েস্টার্ন ইউনিয়ন এর মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের সর্বনিম্ন ১০,০০০ টাকা গ্রহণ করলে ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। একজন গ্রাহক প্রতিমাসে একবারই এই সেবা গ্রহণ করতে পারবেন। অফারটি চলবে আগামী ৩০ এপ্রিল, ২০২৩ পর্যন্ত।

Jui  Banner Campaign
ট্যাগ: বিকাশরেমিটেন্সরেমিট্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা আছে: গাভাস্কার

ফেব্রুয়ারি ২, ২০২৬
বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

ফেব্রুয়ারি ২, ২০২৬

স্ট্যামফোর্ডে ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ নিয়ে পাঠ আলোচনা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি কখনও যাইনি এপস্টেইন দ্বীপ: ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র শবে বরাত উপলক্ষে তারেক রহমানের বাণী

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT