চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-জামালপুরে দিনব্যাপী আমজাদ হোসেন স্মরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A
বাংলাদেশি ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন, পেছনে শহর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গুণী নির্মাতা, চিত্রনাট্যকার, সাহিত্যিক, অভিনেতা ও গীতিকার হিসেবে সফল ব্যক্তিত্ব আমজাদ হোসেনকে হারানোর চার বছর বুধবার (১৪ ডিসেম্বর)। আর এই দিনে তাঁকে নানাভাবে স্মরণ করছে জীবদ্দশায় তার কর্মক্ষেত্র এফডিসি ও নিজ জন্ম শহর জামালপুরের মানুষ।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন এই গুণী নির্মাতার বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল। বাবার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগে থেকেই জামালপুর নিজ বাড়িতে অবস্থান করছেন তিনি ও তার পরিবার।

এদিন সকাল থেকেই বাবা আমজাদ হোসেনের আত্মার শান্তি কামনা করে কবর জিয়ারত, কোরান খতম করা হয়েছে বলে জানান তিনি। ছিলো মিলাদ মাহফিলের আয়োজন। একইসঙ্গে সকাল ১১টায় জামালপুরের স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো বরেণ্য এই নির্মাতার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বলেও জানান দোদুল।

Banglabid

তিনি বলেন, জামালপুর শিল্পকলা একাডেমি বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাবাকে নিয়ে স্মরণ সভার আয়োজন করেছে। সেখানে জেলার গুণী মানুষেরা বাবার জীবন ও কর্ম নিয়ে কথা বলবেন। একই সঙ্গে পরিচালক সমিতির উদ্যোগে ঢাকায় এফডিসিতেও বাবাকে স্মরণ করা হচ্ছে। সেখানেও দোয়া মাহফিল রয়েছে।

ব্রেন স্ট্রোক করে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে প্রায় ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২০১৮ সালের ১৪ ডিসেম্বর মারা যান এই কিংবদন্তী নির্মাতা। আমজাদ হোসেনের পরিচালনায় জনপ্রিয়তা পাওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বাল্যবন্ধু’, ‘পিতাপুত্র’, ‘এই নিয়ে পৃথিবী’, ‘বাংলার মুখ’, ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘সখিনার যুদ্ধ’, ‘ভাত দে’, ‘হীরামতি’, ‘প্রাণের মানুষ’, ‘সুন্দরী বধূ’, ‘কাল সকালে’, ‘গোলাপী এখন ঢাকায়’ ‘গোলাপী এখন বিলেতে’ ইত্যাদি।

১৯৭৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ১৯৮৪ সালে ‘ভাত দে’ চলচ্চিত্র নির্মাণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া নানামাত্রিক কাজের জন্য ১৪ বার জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন। একইসাথে বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাআমজাদ হোসেনএফডিসিগুণী নির্মাতাচিত্রনাট্যকারজামালপুরনির্মাতাপরিচালক সমিতিলিড বিনোদনসাজ্জাদ হোসেন দোদুলসাহিত্যিকসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে র‍্যাগিং: ববি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ২০

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতে বিগ টিকিটে ১ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি প্রবাসী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT