চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলম খানের প্রয়াণে চ্যানেল আই ভবনে শোক বই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ন ০৮, জুলাই ২০২২
বিনোদন
A A

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী সুরকার ও সংগীত পরিচালক আলম খান। তিনি দীর্ঘদিন ক্যানসারসহ নানা রোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে শুধু সংগীত জগতই নয়, পুরো সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। গুণী এই মানুষটির স্মরণে চ্যানেল আইতে রাখা হয়েছে শোক বই।

চ্যানেল আই পরিবারের সাথে অত্যন্ত সুসম্পর্ক ছিলো সুর স্রষ্টা আলম খানের। গুণী এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতেই চ্যানেল আই কার্যালয়ে রাখা হয়েছে বিশালাকার ছবিসহ তার নামে একটি শোক বই।

যে বইতে ইতোমধ্যে এই গুণী মানুষের স্মরণে নিজের অনুভূতির কথা লিখে জানিয়েছেন খুরশীদ আল, কনক চাঁপা, মিলন খন্দকার, আসিফ ইকবাল, এরশাদুল হক টিংকু, কবির বকুল, মানাম আহমেদ, দিনাত জাহান মুন্নী, অভিনেত্রী নিপুণ আক্তার, সেলিম হায়দার, রিপন খান ও গীতিকার রবিউল ইসলাম জীবন প্রমুখ।

তারমধ্যে সংগীতশিল্পী শওকত হায়াত খান লেখেন, বন্ধু আলমের সংগীত পরিচালক হিসেবে প্রথম ছবি ‘কাচ কাটা হীরে’ তে আমার প্রথম প্লেব্যাক ১৯৬৯ সালে। ও ছিলো গানের জগতে আমার পরম বন্ধু। তার আত্মার শান্তি কামনা করি।

খুরশীদ আলম লিখেছেন, আজ বাংলাদেশের ছায়াছবির জনপ্রিয় সুরকার আলম খান আমাদের ছেড়ে চলে গেলেন। সবাইকে যেতে হবে, কিন্তু আলম ভাইয়ের যাওয়াটা ভীষণ বেদনাদায়ক। আমার অনেক জনপ্রিয় গানের সুরকার শ্রদ্ধেয় আলম খান। তার মৃত্যুতে আমি এবং সংগীতের সাথে যারা জড়িত সবাই মর্মাহত। যেখানেই থাকেন, শান্তিতে থাকবেন।

Reneta

অসংখ্য কালজয়ী গানের সুরকার ও সংগীত পরিচালক আলম খানের প্রথম নামাজে জানাজা চ্যানেল আই প্রাঙ্গেনে সম্পন্ন হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন সংগীত অঙ্গনের আলোকিত সব মুখ।

জানাজা শেষে আলম খানের জ্যেষ্ঠ পুত্র আরমান খান জানান, দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে মোহাম্মদপুরে। সেখান থেকে রাতেই আলম খানের মরদেহ দাফনের উদ্দেশ্যে শ্রীমঙ্গলে নেয়া হবে।

শনিবার শ্রীমঙ্গলের আউলিয়া হযরত খাজা শাহ মোজাম্মেল হক মসজিদে তৃতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলম খানকনক চাপাচ্যানেল আই ভবনলিড বিনোদনশোক বইস্মরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফৌজদারহাটে অভিযান: ২৫ মেট্রিক টন অবৈধ ডিজেল উদ্ধার

মার্চ ৩০, ২০২৬

ঈদ সংখ্যায় এক ডজন ‘সাগর কলা’

মার্চ ৩০, ২০২৬

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

মার্চ ৩০, ২০২৬

অভিনেতা রাহুলের শেষ বিদায়ে শ্মশানে জনতার ঢল

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT