চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র কর্মী হাসানের অকাল প্রস্থান বেদনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২২
বিনোদন
A A

সদ্য প্রয়াত নির্মাতা, অভিনেতা ও স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের একনিষ্ঠ কর্মী গাজী মাহতাব হাসানকে স্মরণ করলো বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেল চারটায় শাহবাগের বাংলাদেশ চলচ্চিত্র কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘হাসান স্মরণ’। যেখানে উপস্থিত ছিলেন এই চলচ্চিত্র কর্মীর বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষিরা।

স্মরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা হাসানের চলচ্চিত্র যাপন ও ভাবনা নিয়ে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে নির্মাতা মানজারে হাসীন মুরাদ বলেন, হাসান ছকে বাঁধা মানুষ ছিলেন না। তার জীবনযাত্রায় ছিলো বোহেমিয়ানিজম, চরিত্রে ছিলো প্রতিবাদ। সুস্থ ধারার চলচ্চিত্র আন্দোলনে হাসান আমাদের প্রেরণা হয়ে থাকবে।

‘মেঘমল্লার’ খ্যাত নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন বলেন, ত্রিশ বছরের বেশি সময় থেকে হাসানের সাথে আমার পরিচয়। রাশিয়া থেকে দেশের প্রতি ভালোবাসা থেকে দেশে ফিরে আসে। নিস্বাঃর্থ একজন মানুষ ছিলো হাসান। আমার ‘মেঘমল্লার’ সিনেমার সময় সার্বক্ষণিক তাকে পাশে পেয়েছি। এমনকি সিনেমার লোকেশন খুঁজে পেতে সে আমাকে সব ধরনের সহায়তা করেছে। সব জায়গা সম্পর্কে তার পুঙ্খানুপুঙ্খ ধারণা ছিলো। তার এমন অকালে চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

‘খাঁচা’ নির্মাতা আকরাম খান বলেন, নব্বইয়ের শুরুর দিকে হাসানের সাথে আমার পরিচয়। সে আমার বয়সে বড়। কিন্তু তার সাথে মিশতে মিশতে খুব অল্প সময়ে বন্ধুত্ব হয়ে যায়। সম্পর্ক নেমে আসে তুই-তুকারিতে। তাকে নিয়ে আমাদের কৌতূহল বাড়ে, যখন জানতে পারি- হাসান রাশিয়া গিয়েছিলো ফিল্মে পড়াশোনা করতে, কিন্তু সেটা সম্পূর্ণ না করেই দেশে চলে আসে। সে যখন রাশিয়া নিয়ে কথা বলতো, তখন আমি হা করে শুনতাম।

Reneta

আলোচিত সিনেমা ‘চন্দ্রবতী কথা’র নির্মাতা এন রাশেদ চৌধুরী হাসান স্মরণে বলেন, অনেক দিক থেকে হাসান ছিলেন আমাদের অগ্রগামী। আমাদের সময়ে দেশে এমন কোনো ইনিডিপেন্ডেট ফিল্ম নাই, যেটা সে দেখে নাই। তরুণদের সাথে তার যোগাযোগও বিস্মিত করার মতো। আমার সিনেমা ‘চন্দ্রাবতী কথা’র সাথে হাসান খুব দারুণভাবে সম্পৃক্ত ছিলো। সিনেমাটি করার আগে সমস্ত গবেষণামূলক কাজগুলো আমি আর হাসান মিলেই করেছি। তার অকাল প্রয়াণ মেনে নেয়া সত্যিই আমাদের জন্য পীড়াদায়ক।

দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন হাসান। নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাকে। ১৩ আগস্ট দুপুরে স্ট্রোক করলে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এদিন বিকেলেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বেশকিছু শর্টফিল্ম ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন গাজী মাহতাব হাসান। সর্বশেষ তার নির্মিত ‘সৌল সিঙ্গার’ শর্টফিল্মটি দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়। এছাড়াও দেশ বিদেশের বেশকিছু পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সাথে জড়িয়ে আছে তার নাম। এরমধ্যে ডেনমার্কের প্রামাণ্য চলচ্চিত্র ‘দ্য হিউম্যান স্কেল’ এ বাংলাদেশ অংশে প্রোডাকশন ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।

নির্মাণ সংশ্লিষ্টতার পাশাপাশি প্রায় নিয়মিত অভিনয় করতেন গাজী মাহতাব হাসান। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘অলাতচক্র’-তে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন কলকাতায় আশ্রিত থাকা নরেন বিশ্বাসের ভূমিকায় অভিনয় করেন। অভিনয় করেছেন জাহিদুর রহিম অঞ্জনের ‘মেঘমল্লার’, এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতীর কথা’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে। এছাড়া তিনি রাওয়ান সায়েমার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডেড এন্ড’, দেবাশীষ বিশ্বাসের মুক্তি প্রতীক্ষিত সরকারি অনুদানে নির্মিত ‘মুকুলের যাদুর ঘোড়া’য় অভিনয় করেন।

চলচ্চিত্র কর্মী হিসেবে স্বাধীন ধারার চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে যুক্ত সেই আশির দশক থেকে। ভিন্ন ধারার চলচ্চিত্র আন্দোলনের পথিকৃৎ প্রয়াত মুহম্মদ খসরুর শিষ্য ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকরাম খাননির্মাতামানজারে হাসীন মুরাদলিড বিনোদনলোকেশনশর্টফিল্ম ফোরামশাহবাগসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT