চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার অপু-জয়ের ঠোঁটে ‘পাগল মন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A
অপুর ঠোঁটে পাগল মন গান গাইছেন জয়, বিয়ের অনুষ্ঠানে সুন্দর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিলরুবা খানের কণ্ঠে নব্বই দশকের কালজয়ী গান ‘পাগল মন’। আহমেদ কায়সারের কথা ও আশরাফ উদাসের সুরে গানটি পরবর্তীতে অনেকে গাইলেও তাদের নামেই রয়েছে মেধাসত্ত্ব। সর্বশেষ গানটির কিছু অংশ ব্যবহার করতে দেখা যায় শাকিব খান প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবির একটি গানে। ঠোঁট মিলিয়েছিলেন শাকিব ও বুবলী। অনুমতি না নেয়ায় পড়তে হয়েছিলো বিপাকে।

এবার সেই একই গানের কিছু অংশ ব্যবহার করা হচ্ছে ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের একটি সিনেমায়। এবার এই গানে ঠোঁট মেলাবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জয় চৌধুরী।

সোলায়মান আলী লেবু ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় ‘পাগল মন’ গানটির জন্য অপু-জয় শুটিং করেছেন মঙ্গলবার (৩০ নভেম্বর)। সারাদিন এফডিসিতে সেট নির্মাণ করে দৃশ্য ধারণ করা হয়েছে গানটির। যেখানে রাধা-কৃষ্ণ রূপে দেখা গেছে অপু বিশ্বাস ও জয় চৌধুরীকে।

Banglabid

পাগল মন (রিমেক) গানটির মিউজিক করেছেন বেদ আহম্মেদ কিছলু। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও লুইপা। কোরিওগ্রাফার হিসেবে ছিলেন এ কে আজাদ।

গানটি নিয়ে চিত্রনায়ক জয় চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, কপিরাইট নিয়ে ৫০ শতাংশ লিরিক্স রেখে নতুন মিউজিক ও কথায় গানটি করা হয়েছে। এফডিসিতে সেট বানিয়ে শুটিং হয়েছে। কক্সবাজার ও সাভার গলফ ক্লাবে বাকি শুটিং হবে গানের। রাধা কৃষ্ণের ট্রাডিশনাল কয়েকটি লুক থাকবে গানে।

গেল মে মাসে এফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। অপু বিশ্বাস, জয় চৌধুরী ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, জাদু আজাদসহ অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপুঅপু বিশ্বাসঅভিনয়আমান রেজাএল আর খান সীমান্তকণ্ঠকপিরাইটগানচ্যানেল আইজয়জয় চৌধুরীজাদু আজাদদিলরুবা খানপাগল মনপ্রেম প্রীতির বন্ধনমিশা সওদাগরলিড বিনোদনসিনেমাহারুন কিসিঞ্জার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্কুলের তথ্য নিয়ে এলো ওয়েব অ্যাপ্লিকেশন ‘কোন্ স্কুল’

পরবর্তী

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ রোশান-প্রিয়মনি

পরবর্তী
রোশান ও প্রিয়মনি নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ রোশান-প্রিয়মনি

প্রতিবাদী সমাবেশে হাজারো মানুষ, বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রুত খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি

সর্বশেষ

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT