চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজের প্রথম দিনে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ২৫, মে ২০২৬
- সেমি লিড, ধর্ম ও জীবন
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পবিত্র হজের প্রথম দিনে মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। বিভিন্ন তাঁবুতে গিয়ে বাংলাদেশি হজযাত্রীদের খোঁজখবর নিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। ‘তাঁবুর শহর’ হিসেবে পরিচিত মিনা এখন হাজীদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত। বিভিন্ন তাঁবুতে চলছে হজের মাসআলা-মাসায়েল ও ধর্মীয় আলোচনা।

সোমবার (২৫ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, রোববার রাত ১০টার পর থেকেই হাজিরা মিনার উদ্দেশে যাত্রা শুরু করেন। শরিয়তের বিধান অনুযায়ী, হজযাত্রীরা সোমবার মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে মঙ্গলবার তারা আরাফাতের উদ্দেশে রওনা হবেন। সেখানে খুতবার পর যোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন হাজিরা।

এ বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন হাজিরা। ইসলামী শরিয়তে আরাফাতে অবস্থানকেই হজের মূল অংশ হিসেবে বিবেচনা করা হয়।

মঙ্গলবার সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন তারা। পরদিন বুধবার সূর্যোদয়ের আগে মিনায় ফিরে বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি এবং মাথা মুণ্ডন কিংবা চুল ছোট করার আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা। জিলহজ মাসের ১১ ও ১২ তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষে তারা মিনা ত্যাগ করবেন।

তথ্যবিবরণীতে বলা হয়, ধর্মমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে মিনায় অবস্থানরত বাংলাদেশি হাজীদের জন্য হাদিয়াস্বরূপ পাঁচ হাজার প্যাকেট উন্নতমানের খাবার সরবরাহ করা হয়েছে।

এদিকে অনুমতিপত্র ছাড়া কেউ যাতে হজ পালন করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সৌদি সরকার। মিনায় যাওয়ার পথে বিভিন্ন স্থানে গাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং প্রত্যেক হজযাত্রীর জন্য ‘নুসুক’ কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

তীব্র গরমের কারণে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাঁবুর ভেতরে অবস্থান, সরাসরি রোদ এড়িয়ে চলা, ছাতা ব্যবহার এবং বেশি পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছে সৌদি প্রশাসন।

ট্যাগ: কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদতাঁবুর শহর মিনাধর্মমন্ত্রীপবিত্র হজের আনুষ্ঠানিকতামিনায় অবস্থান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোয়াখালীর আবেগে হিপহপ বিট, নতুন রূপে ঐশী!

পরবর্তী

কালশী বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

পরবর্তী
ছবি: সংগৃহীত

কালশী বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

পশুর হাটে ক্রেতার ভিড়, নিরাপত্তায় কড়া নজরদারি

সর্বশেষ

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT