বিনোদন

প্রেক্ষাগৃহে মুখোমুখি দেশী ‘আলী’ ও নেপালি ‘মিসিং’

বাংলাদেশ ও নেপালি সিনেমার পোস্টার, মুখোমুখি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেক্ষাগৃহে মুখোমুখি দেশী ‘আলী’ ও নেপালি ‘মিসিং’ সিনেমার পোস্টার দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদুল আযহায় পর নতুন সিনেমার অপেক্ষায় ছিল দেশের প্রেক্ষাগৃহ। সেই অপেক্ষার অবসান হল শুক্রবার (১৮ জুলাই)। এদিন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশী সিনেমা ‘আলী’। একই দিনে দেশের প্রেক্ষাগৃহে প্রথমবার মুক্তি পেল নেপালি সিনেমা ‘মিসিং’!

পাহাড়ের কোলে বেড়ে ওঠা দুই ভাই-বোন আলী ও রশ্নির বিয়োগান্তক অথচ অনুপ্রেরণামূলক গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘আলী’। বিপ্লব হায়দার পরিচালিত এই সিনেমায় ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং রশ্নির চরিত্রে আছেন প্রতিজ্ঞা।

তাদের সঙ্গে আরও অনেক তারকা শিল্পী এই চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘আলী’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল শুক্রবার, ১৮ জুলাই।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (পান্থপথ), সনি স্কয়ার (মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), মম ইন (বগুড়া) এই পাঁচটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে আলী। ইরফান সাজ্জাদ ছাড়াও অভিনয় করেছেন মিলিতা মেহজাবিন অর্পা, কাজী হায়াৎ, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, শওকত সজল, পারভেজ সুমন, নোমিরা আহমেদ।

আমদানির মাধ্যমে নেপালি রোমান্টিক কমেডি সিনেমা ‘মিসিং’ বাংলাদেশে মুক্তি পেয়েছে। আগের দিন বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকায় আয়োজন করা হয় সিনেমাটির প্রিমিয়ার শো। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (পান্থপথ), সীমান্ত সম্ভার (ধানমন্ডি), সেন্টার পয়েন্ট (উত্তরা) এই তিনটি থিয়েটারে চলছে ‘মিসিং’।

২০২৩ সালে উপমহাদেশীয় ভাষার সিনেমা মুক্তির অনুমতি দেয়ার পরও বাংলাদেশের হলে শুধুমাত্র ভারতীয় সিনেমাগুলোই মুক্তি পেয়েছিল। এবার প্রথমবারের মতো সেই তালিকায় যুক্ত হলো নেপাল।

সিনেমাটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে এনেছে স্টার সিনেপ্লেক্স, এর বিপরীতে বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে ‘ন ডরাই’—যেটি প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্সই।

বিষয়:আলীইরফান সাজ্জাদকাজী হায়াৎনোমিরাপারভেজ সুমনমিশা সওদাগর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…