চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ সিনেমা হলে মুক্তি পেল অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

সিনেমা নির্মাণে এলেন জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। সরকারী অনুদান প্রাপ্ত তার পরিচালিত প্রথম ছবি ‘অসম্ভব’ মুক্তি পেল শুক্রবার (৩ নভেম্বর)। আর এ ছবির মাধ্যমে ‘চাপা ডাঙার বউ’ ছবির এই নায়িকা চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষিক্ত হলেন।

‘অসম্ভব’ মুক্তি পেলেও কোনো হললিস্ট প্রকাশ করেননি অরুণা বিশ্বাস। তবে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ২২ টি সিনেমা হলে ‘অসম্ভব’ চলছে।

প্রেম-সংঘাত, মান-অভিমান, নিজস্ব সংস্কৃতি এবং দেশপ্রেমে ঠাঁসা বুনোট গল্পের আটসাঁটের সিনেমা ‘অসম্ভব’। অরুণা বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজী আব্দুন নূর, শাহেদ শরীফ খান।

আরও অভিনয় করেছেন জিনাত শানু স্বাগতা, শহীদ কাদরী, নাফিস আহমেদ এবং একটি বিশেষ চরিত্রে স্বনামে যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী মাসুম আজিজ, আল মামুন ও জ্যোতিকা জ্যোতি।

‘অসম্ভব’ চলচ্চিত্রে নির্মিত গানের গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ সেন, ভৈরব নাথ গঙ্গোপাধ্যায় এবং গাজী মাজহারুর আনোয়ার। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অনিমা রায়, চম্পা বণিক। অরুণা বিশ্বাসের মূল কাহিনী ও সার্বিক তত্ত্বাবধানে প্রসূন বিশ্বাস মিঠু। সংলাপ ও কাহিনী বিন্যাসে ছিলেন মুজতবা সউদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরুণা বিশ্বাসআবুল হায়াতগাজী আব্দুন নূরনাফিস আহমেদলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশহীদ কাদরীশানু স্বাগতাশাহেদ শরীফ খানসিনেপ্লেক্সসিনেমাসোহানা সাবা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেলহত্যা দিবস: ৪৮ বছর পরও ক্ষত বয়ে বেড়াচ্ছে বাঙালি জাতি

পরবর্তী

নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ট্রাক, চালক নিহত

পরবর্তী

নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ট্রাক, চালক নিহত

মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

সর্বশেষ

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT