কুমিল্লা

বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রম মানুষের সামনে তুলে ধরা হবে: ত্রাণ উপদেষ্টা

বন্যার্তদের পুনর্বাসন নিয়ে আলোচনা সভায় চারজন বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা সভায় চারজন বক্তা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বন্যার্তদের পুনর্বাসন কার্যক্রম স্বচ্ছতা নিশ্চিত করে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম। তিনি বলেন, ত্রাণ পুনর্বাসন কর্মসূচি সমন্বয় কমিটির তত্ত্বাবধানে মানুষের চোখের সামনেই বাস্তবায়িত হবে।

তিনি আজ রোববার ১ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা সার্কিট হাউজ মিলনায়তনে বন্যার্তদের পুনর্বাসনের লক্ষ্যে করণীয় বিষয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভায় এ কথা জানান।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা জানান, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে নিয়ে ত্রাণ ও পুনর্বাসন কমিটি হবে। এই কমিটিতে যাদের যাদের প্রয়োজন হবে তাদের প্রতিনিধিত্ব থাকবে।

প্রচলিত ধারার পুনর্বাসন কর্মসূচি বর্জন করে মেধা ও স্বচ্ছতা নিশ্চিত এর মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা আরও বলেন, বন্যাকবলিতদের সহযোগিতায় শুধু আমরাই কাজ করছি এমন নয়, সারা বিশ্ব এতে যুক্ত হচ্ছে। তা ই আমরা অনন্য দৃষ্টান্ত রাখতে চাই। আগে আমাদের কাছে এ সুযোগ আসেনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা আর কোন দোহাই দিতে পারবেন না। আপনাদের সামনে কোন বাধা নেই। তাই সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সবকিছু নিরঙ্কুশভাবেই করতে পারবেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা সেনানিবাসের কর্নেল স্টাফ কর্নেল আব্দুল আজিজ, কুমিল্লা পুলিশ সুপার আশফিকুজ্জামান আক্তার, সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার, সড়ক ও জনপদ বিভাগ এবং এলজিআরডি নির্বাহী প্রকৌশলী, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়কগণ।

বিষয়:উপদেষ্টাত্রাণ উপদেষ্টাপুনর্বাসন
প্রতিবেদক

আবুল কাশেম হৃদয়

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…