চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরব-মালয়েশিয়াসহ ৭ দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ন ২৭, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়ায় সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ার কারণে সাতটি দেশে ডাকযোগে ভোট (পোস্টাল ব্যালট) সম্পর্কিত নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার ২৭ নভেম্বর কমিশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ভোটারদের একাংশ নিবন্ধনের সময় পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় তাদের কাছে ডাকযোগে ব্যালট পেপার পাঠানো সম্ভব হচ্ছে না। তাই এসব দেশে ডাক ভোট ব্যবস্থার নিবন্ধন কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠিকানা সংক্রান্ত সমস্যার সমাধান হলে পরবর্তী করণীয় সম্পর্কে প্রবাসী ভোটারদের শীঘ্রই জানানো হবে।

Reneta

নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালুর পর থেকে প্রবাসী বাংলাদেশিদের ডাকযোগে ভোটদান প্রক্রিয়া দ্রুত গতিতে এগোচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে মোট ৫১ হাজার ৫৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেন। নিবন্ধনকারীদের মধ্যে ৪৩ হাজার ৬৪৬ জন পুরুষ এবং ৭ হাজার ৮৮৭ জন নারী।

দেশভিত্তিক নিবন্ধনের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র (১০,৩৩৫), এরপর দক্ষিণ কোরিয়া (৮,৮৮৯), জাপান (৬,১৫৮), কানাডা (৫,৮৬৫), অস্ট্রেলিয়া (৪,৭৫৫), দক্ষিণ আফ্রিকা (৪,১৮৩) এবং চীন (১,৬৫১)।

শুরুর দিকে প্রবাসীদের অঞ্চলভিত্তিক সময়সূচি নির্ধারণ করে নিবন্ধনের সুযোগ দেওয়া হলেও ২৭ নভেম্বর থেকে এই সীমাবদ্ধতা তুলে নেয় নির্বাচন কমিশন। এখন থেকে বিশ্বের যেকোনো দেশ থেকেই ২৭ নভেম্বর রাত ১২টা ০১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যেকোনো সময় প্রবাসীরা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

প্রধান নির্বাচন কমিশনার গত ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। ডাক ভোট নিশ্চিত করতে প্রবাসী ভোটারদের অবশ্যই নিজ দেশের মোবাইল নম্বর ব্যবহার ও অ্যাপে সঠিক ঠিকানা প্রদান করতে হবে-যাতে ব্যালট পেপার ঠিকভাবে পৌঁছানো যায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসিজাতীয় নির্বাচননির্বাচন কমিশনপোস্টাল ব্যালটপোস্টাল ভোট বিডি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারের বলরুম প্রকল্পে আদালতের স্থগিতাদেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কোস্টগার্ডের বিরুদ্ধে জেলেদের মাছ লুটের অভিযোগ!

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, সবাই নিহত

এপ্রিল ১, ২০২৬

এক নজরে ২০২৬ ফিফা বিশ্বকাপের ৪৮ দল

এপ্রিল ১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে তিন সাংবাদিকের বাসাসহ ২০টি বাড়িতে ভাঙচুর

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT