চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলছে ‘হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস’ রেজিস্ট্রেশন

সৌরভ সিদ্দিকীসৌরভ সিদ্দিকী
২:৫৪ অপরাহ্ন ২৬, ডিসেম্বর ২০২৪
শিক্ষা
A A

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ সেশনের হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।বিশ্ববিদ্যালয়ের পঞ্চমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন গত ১৮ ডিসেম্বর (রোববার) থেকে শুরু হয়ে চলবে আগামী ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত।

হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ কমিটির ক্যাম্পাস ডিরেক্টর মো. মুজাহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এবারের হাল্ট প্রাইজের থিম হচ্ছে এসডিজি-১৭ এর লক্ষ্যমাত্রা। প্রতিযোগীরা এসডিজি-এর যেকোনো একটি বা একাধিক লক্ষ্যের সমন্বয়ে একটি নতুন ব্যবসায়িক ধারণা উপস্থাপন করতে পারবেন।

এছাড়াও এবারের হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রতিযোগিতাটি মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। ধাপ তিনটি হলো ‘আইডিয়া সাবমিশন’, ‘অনলাইন প্রেজেন্টেশন’ এবং ‘ফাইনাল পিচ’। প্রথম দুটি ধাপ অনুষ্ঠিত হবে অনলাইনে এবং চূড়ান্ত ধাপটি অনুষ্ঠিত হবে অফলাইনে। প্রতিযোগিতার প্রতিটি দলে সর্বোচ্চ ৪ জন এবং সর্বনিম্ন ২ জন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন। হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রতিযোগিতার কোনো রেজিস্ট্রেশন ফি নেই।

এবারের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে ক্যাম্পাস ডিরেক্টর মো. মুজাহীদুল ইসলাম বলেন, শীতকালীন অবকাশের কারণে আমরা এবারে মূলত অনলাইন রেজিস্ট্রেশনের ওপর গুরুত্ব দিচ্ছি। আমাদের পেইজে রেজিস্ট্রেশন লিংকসহ প্রয়োজনীয় সব তথ্য দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন লিংকের সঙ্গে একটি ‘গাইডবুক’ সংযুক্ত করেছি। যেখানে প্রতিযোগিতা, এবারের চ্যালেঞ্জ এবং প্রতিযোগিতার তিনটি ধাপ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। আমার লক্ষ্য হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং এমন কিছু টিম ও আইডিয়া তুলে আনা, যা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে।

উল্লেখ্য, প্রতি বছর পৃথিবীজুড়ে ১২১টি দেশের প্রায় ১ হাজার ৫০০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজয়ী দলকে পরবর্তী সময়ে আঞ্চলিক বাছাই প্রক্রিয়ায় পাঠানো হয়। জাতিসংঘের তত্ত্বাবধায়নে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১ মিলিয়ন ইউএস ডলার (প্রায় সাড়ে ৮কোটি টাকা) পুরস্কার হিসেবে দেয়া হয়।

হাল্ট প্রাইজের গত আসর ২০২৩-২৪ প্রতিযোগিতার কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস রাউন্ডের চ্যাম্পিয়ন হয় ‘টিম ইকো ব্যান্ড’। ২২০ দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন এ দলটি মুম্বাইয়ে রিজিওনাল সামিটে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছিল। এবছর ৭-৯ জুন দেশের গণ্ডি পেরিয়ে ভারতের মুম্বাইয়ে আন্তর্জাতিক এই প্রতিযোগিতার রিজিওনাল সামিটে অংশ নেয় দলটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়হাল্ট প্রাইজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে শুধুমাত্র নারীদের জন্য প্রথম মসজিদে আল জাজিরা রিপোর্টার রুবি জামান

মার্চ ১৪, ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

নিউইয়র্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

মার্চ ১৪, ২০২৬

মধ্যপ্রাচ্যে ২ হাজারের বেশি মেরিন সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

মার্চ ১৪, ২০২৬

ঈদ সামনে: রাজধানীর বাজারে মুরগি-ডিম ও সবজির দামে ঊর্ধ্বগতি, চাপে ক্রেতারা

মার্চ ১৪, ২০২৬

রান্নার গ্যাস নেই, মালায়ালাম সিনেমায় বড় সংকট!

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT