চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় রেড ক্রিসেন্ট’র জরুরি সহায়তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ন ২২, জুলাই ২০২৫
বাংলাদেশ
A A

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি মানবিক সহায়তা প্রদানে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

আহতদের প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা প্রদান, উদ্ধারকাজে ফায়ার সার্ভিসকে সহায়তা, প্রয়োজনীয় রক্ত সংগ্রহ, রক্ত প্রদান ও রক্তদাতা ব্যবস্থাপনা এবং ক্ষতিগ্রস্থদের পরিবারের সাথে যোগাযোগ স্থাপনে কাজ করছে সোসাইটির দক্ষ যুব স্বেচ্ছাসেবকরা।

সোমবার ২১ জুলােই দুপুরে বিমান বিদ্ধস্ত হওয়ার পরপরই সোসাইটির ৩০ জন সদস্যের যুব স্বেচ্ছাসেবক দল ঘটনাস্থলে পৌঁছে। আহত শিক্ষার্থীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সাথে কাজ করছেন তারা। আহত শিক্ষার্থীদের বিভিন্ন হাসপাতালে প্রেরণেও সহযোগিতা করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবকরা। ঘটনাস্থলে আহত শিক্ষার্থী, উপস্থিত অভিভাবক ও শিক্ষকদের মনোঃসামাজিক সহায়তা প্রদানে কাজ করছেন তারা।

এছাড়াও উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, পিজি হাসপাতাল, জাতীয় বার্ন ইনস্টিটিউটে রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবকদের পৃথক পৃথক দল স্বেচ্ছায় রক্তদান করতে আগ্রহীদের নিকট থেকে রক্ত সংগ্রহে কাজ করছেন তারা।

দুপুরেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহতদের খোঁজ নিতে যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম।

এসময় তিনি বলেন, “মর্মান্তিক এই দুর্ঘটনায় আহতদের সেবা দিতে মাঠে আছে সোসাইটির স্বেচ্ছাসেবকরা। ঢাকা রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের অভিজ্ঞ চিকিৎসকগণ পর্যাপ্ত রক্ত সরবরাহের কাজে নিয়োজিত আছেন। জরুরি রক্তের প্রয়োজনে যোগাযোগ করতে সোসাইটির মোহাম্মদপুর রক্তকেন্দ্র ও হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের হটলাইন নাম্বার ০১৮১১৪৫৮৫৩৭ ও ০১৮১১৪৫৮৫৩৬ তে যোগাযোগ করতে অনুরোধ করছি।”

Reneta

এদিকে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সিটিটিউটের সামনে রেড ক্রিসেন্ট রক্ত কর্মসূচীর পক্ষ থেকে দুটি মোবাইল ব্লাড ডোনেশান ইউনিট খোলা হয়েছে। সোসাইটির নিবেদিত প্রাণ কর্মী ও স্বেচ্ছাসেবকরা বিশেষ দুটি ইউনিটে জরুরী রক্ত সংগ্রহ ও রক্ত প্রদানে নিয়োজিত রয়েছেন।

আরো তথ্যের জন্য ফারজানা জেরিন শ্রাবন্ত, মোবাইল: ০১৭৫৭৩৩৫০৪৬

Jui  Banner Campaign
ট্যাগ: জরুরি সহায়তাবিমান বিধ্বস্তমাইলস্টোন কলেজরক্ত প্রদানরেড ক্রিসেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের আগের দিন রাস্তাঘাট ফাঁকা, যানবাহন অপ্রতুল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পকে নিয়ে তর্কের পর বাবার গুলিতে মেয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রতিবেদকের তোলা ছবি।

৩ দিন মোটরসাইকেলসহ যানবাহন চলাচলে বিশেষ বিধি-নিষেধ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপের জন্য নেয়া সিদ্ধান্ত প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টার ‘ইউটার্ন’

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT