বাংলাদেশ

রেডক্রিসেন্টের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছে: স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য সচিব রেডক্রিসেন্টের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য সচিব রেডক্রিসেন্টের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এম এ আকমল হোসেন আজাদ বলেছেন, ফেনী, নোয়াখালীতে বন্যার কাজে রেডক্রিসেন্ট সোসাইটির কাজ এবং ভূমিকা সন্তোষজনক ছিল না। তাই রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছে। নতুন করে পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

মঙ্গলবার ২৭ আগস্ট এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে পুরোপুরি পেপারলেস করার উদ্যোগ নেয়া হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা কাজ করে না, সেই প্র্যাকটিস চলে গেছে ৫ আগস্টের পর থেকে।

এসময় দেশের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য গণমাধ্যমের সহযোগিতা চান এম এ আকমল হোসেন আজাদ।

বিষয়:পরিচালনারেডক্রিসেন্টস্বাস্থ্য সচিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…