রিয়াল মাদ্রিদে একটি যুগের সূচনা করেছিলেন যে খেলোয়াড়রা, তাদের অন্যতম একজন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। ক্লাবটির অন্যতম সফল সময়ের সফলতম খেলোয়াড় ছিলেন, লস ব্লাঙ্কোসদের হয়ে প্রায় সবই জিতেছেন। ২০২৪ সালে বিদায় নেয়া কিংবদন্তিকে আবারও ডাকছে সান্তিয়াগো বার্নাব্যু, তবে খেলোয়াড় হিসেবে নয়, ক্লাবের বোর্ডে তাকে ফিরিয়ে আনা হচ্ছে।
জার্মান স্নাইপার খ্যাত ক্রুস রিয়ালের ক্লাব কাঠামোর মধ্যে একটি পদ গ্রহণ করবেন। রিয়াল বিষয়টি প্রকাশ না করলেও স্প্যানিশ গণমাধ্যমে সূত্রের বরাতে খবর হয়েছে। পরিকল্পনায় আছে, ক্রস দলের দৈনন্দিন কার্যক্রমে জড়িত থাকবেন এবং অভিজ্ঞতা, নেতৃত্ব ও ফুটবলজ্ঞান নিয়ে দলের সাথে কাজ করবেন।
আগামী মৌসুমে রিয়ালে বেশকিছু বড় পরিবর্তন আসতে চলেছে। যার অন্যতম ৩৬ বর্ষী জার্মানকে ফেরানো। কোচ হিসেব দেখা যেতে পারে ফ্রান্সের বর্তমান এবং ২০১৮ বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশমকে।







