চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া গোলে রোনালদোর রেকর্ড ভাঙার কাছে এমবাপে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ন ১৮, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
এমবাপে

এমবাপে

কোপা ডেল রে’র রাউন্ড ৩২’য়ে তৃতীয় স্তরের ক্লাব তালাভেরার বিপক্ষে জিততে বেশ কষ্ট হয়েছে রিয়াল মাদ্রিদের। দলটির সাথে শেষ মিনিট পর্যন্ত লড়াই করতে হয় জাভি আলোনসোর শিষ্যদের। শেষ পর্যন্ত কাইলিয়ান এমবাপের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। কোপা ডেল রে’র শেষ ষোলো নিশ্চিত করার পাশাপাশি মাদ্রিদের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় অবস্থানে চলে এসেছেন এমবাপে।

বুধবার রাতে তালাভেরার মাঠে ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোলে রিয়ালকে লিড এনে দেন এমবাপে। ৪৫ মিনিটে প্রতিপক্ষের ম্যানুয়েল ফারান্ডো নিজেদের জালে বল জড়ালে ব্যবধান দ্বিগুণ হয় মাদ্রিদের। ম্যাচের ৮০ মিনিটে নাহুয়েল আরয়ওয়ের গোলে ব্যবধান কমে স্বাগতিকদের। ৮৮ মিনিটে মাদ্রিদের ব্যবধান আবারও বাড়ান ফরাসি তারকা এমবাপে। তালাভেরার হয়ে ৯০ মিনিট শেষে যোগ করা সময় গঞ্জালো ডি রেঞ্জো গোল করলে স্কোর হয় ৩-২।

এদিকে রেকর্ডের খুব কাছাকাছি ২৬ বর্ষী ফরাসি তারকা। ২০১৩ সালে মাদ্রিদের হয়ে ৫৯টি গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তেলাভেরার বিপক্ষে জোড়া গোলে এমবাপের ২০২৫ সালে গোলসংখ্যা দাঁড়াল ৫৮টিতে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে যেতে এমবাপের চলতি বছরে প্রয়োজন দুটি গোল। এজন্য তার হাতে আছে কেবল একটি ম্যাচ, শনিবার রাতে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সব ঠিক থাকলে, এমবাপের সে ম্যাচে রোনালদোকে ছুঁতে দরকার এক গোল, এবং জোড়া গোল করলে উঠে যাবেন শীর্ষে।

কোচ জাভি আলোনসোর প্রশংসাও তাই ২০১৮ বিশ্বকাপজয়ী এমবাপের জন্যই। ম্যাচ শেষে বলেছেন, ‘গোল করার ক্ষেত্রে এমবাপে সবসময়ই দক্ষ। তৃতীয় গোলটি ছিল গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর সেই কারণে আমরা তাকে মাঠে রেখেছি। মিশন সম্পন্ন হয়েছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: এমবাপেকোপ ডেল রেজাভিরিয়াল মাদ্রিদরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মনোনয়নবঞ্চিত আমিন উর রশীদ পেলেন মন্ত্রিত্ব

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বৃষ্টিতে এক পয়েন্ট জিম্বাবুয়ের, বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
শামা ওবায়েদ ইসলাম

বাবা জিয়াউর রহমান’র মন্ত্রী, মেয়ে তারেক রহমান’র প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৯ মার্চ মুক্তি পাচ্ছে শুভর ‘জ্যাজ সিটি’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পূর্ণ মন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. জাহিদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT