ফুটবল

লিভারপুলকে বিদায় করে শেষ আটে রিয়াল মাদ্রিদ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, লিভারপুলের বিপক্ষে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে, ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর লড়াইয়ে প্রথম লেগে লিভারপুলকে গোলবন্যায় ডুবিয়েছিল রিয়াল মাদ্রিদ। অ্যানফিল্ডে ৫-২ গোলে জয়ের পর সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগেও অলরেডদের হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। দুই জয়ে আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল।

বুধবার রাতে ঘরের মাঠে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের হয়ে জয়সূচক গোলটি করেছেন করিম বেনজেমা। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে পা রেখেছে মাদ্রিদের জায়ান্ট ক্লাবটি।

বার্নাব্যুতে সমানতালেই লড়েছে দুদল। বল দখলে প্রিমিয়ার লিগ জায়ান্টদের থেকে কিছুটা এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধজুড়ে ছিল আক্রমণ–প্রতি আক্রমণ। শুধু জালের দেখা পায়নি কোন দল। গোলশূন্য সমতায় আসে বিরতি।

বিরতির পরও চলতে থাকে লড়াই। প্রথম লেগে গোলবন্যায় ডোবা দলটি হোঁচট খায় ৭৮ মিনিটে। ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে আসা বলে গোল আদায় করে স্বাগতিকদের এগিয়ে নেন বেনজেমা। লিভারপুল ম্যাচে ফেরার চেষ্টায় ছিল মরিয়া। সুযোগও তৈরি করেছিল কয়েকবার। কাজে লাগাতে না পারায় ১-০ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ।

বিষয়:আনচেলত্তি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বেনজেমা রিয়াল মাদ্রিদ লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…