চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন পয়েন্ট পাওয়ার মতো ভালো খেলিনি: আলোনসো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ন ০১, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় বাজে এক ম্যাচ গেছে রিয়াল মাদ্রিদের। জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জাভি আলোনসোর শিষ্যরা। শীর্ষও হারাতে হয়েছে বার্সেলোনার কাছে। পরে রিয়াল কোচ বলেছেন, আমরা তিন পয়েন্ট পাওয়ার মতো ভালো খেলিনি।

প্রথমার্ধের ৪৫ মিনিটে গোল করে জিরোনাকে এগিয়ে দিয়েছিলেন আজেদিন ওনাহি। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে সমতায় ফেরান কাইলিয়ান এমবাপে। টানা তিন ম্যাচে ড্রয়ে পয়েন্ট হারাল লস ব্লাঙ্কোসরা।

আলোনসো বলছেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা খেলার বেশ উন্নতি করেছিলাম, আরও সুযোগ পেয়েছিলাম। কিন্তু তিন পয়েন্ট পাওয়ার মতো যথেষ্ট ভালো ছিলাম না। মৌসুম বেশ দীর্ঘ এবং আমাদের এগিয়ে যেতে হবে।’

‘মৌসুমের শুরুতে আমাদের খেলার ধরন ভিন্ন ছিল। শুরুতে ঘরে-বাইরে সব জায়গায় আমাদের ধারাবাহিকতা ছিল। এ ম্যাচে খেলোয়াড়রা বেশ উজ্জীবিত ছিল ১-০ গোলে পিছিয়ে পড়ার পরও। আমরা তিন-চারটি সুযোগ পেয়েছিলাম দ্বিতীয়ার্ধে গোল করার জন্য।’

খেলোয়াড়দের সমালোচনা করতে না চাওয়া আলোনসো বলেছেন, ‘পিছিয়ে পড়ার পর তাদের প্রতিক্রিয়া দেখছিলাম। এটা পর্যাপ্ত ছিল না, তবে আমরা কাছাকাছি ছিলাম। আত্মকেন্দ্রিক সমালোচনার মাধ্যমে, আমাদের এক থাকতে হবে। অ্যাওয়েতে অনেক ম্যাচে আমাদের জিততে হবে। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে আমাদের ভালো সুযোগ রয়েছে।’

১৪ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। লা লিগায় সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে আছে জিরোনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলোনসোএমবাপেজিরোনাবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT