চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের মাঠে ফিরতি লেগে দেখা যাবে ‘সাহসী’ বায়ার্নকে

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ন ০১, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পায়নি বায়ার্ন মিউনিখ। সমতায় প্রথম লেগ শেষ করে ফিরতি লেগে জয়ের জন্য আত্মবিশ্বাসী দলটির কোচ থমাস টুখেল। আগামী বুধবার লস ব্লাঙ্কোসদের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে চান জার্মান কোচ। সান্তিয়াগো বার্নাব্যুতে শিষ্যদের সাহসী হতেও বলছেন টুখেল।

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে মঙ্গলবার রাতে প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। আলিয়াঞ্জ অ্যারেনায় পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে চমৎকার গোলে সমতা টানেন লেরয় সানে। হ্যারি কেনের গোলে জয়ের সম্ভাবনাও জাগে স্বাগতিকদের, তাদের আশা গুঁড়িয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র।

ম্যাচ শেষে টুখেলের দিকে প্রশ্ন যায় রিয়ালের মাঠে জিততে কতটা আত্মবিশ্বাসী তারা। ৫০ বর্ষী টুখেল বলেছেন, ‘অবশ্যই সেখানে জয় সম্ভব। হাতে এখনও ৫০-৫০ সুযোগ রয়েছে।’

‘আমার মনে হয় সেখানে জয়ের জন্য দুর্দান্ত সব সুযোগ পাবো। তবে আমাদের লক্ষ্য একেবারে পরিষ্কার, জিততে হবে। সেখানে আমাদের সাহসী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকতে হবে। আবারও লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত।’

এবারের চ্যাম্পিয়ন্স লিগে এপর্যন্ত অপরাজিত রয়েছে রিয়াল। আগের ১০ মৌসুমে নকআউট পর্বে তিনবার মুখোমুখি হয়েছে রিয়াল-বায়ার্ন। সবকটিতেই জয়ী লস ব্লাঙ্কোস দলটি। প্রতিবার দুই লেগের হিসাবে মোট ৬ ম্যাচ, যার পাঁচটিতে জেতে রিয়াল, অন্যটি ছিল ড্র।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগথমাস টুখেলবায়ার্নভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসহ্যারি কেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ আরও বিস্তৃত হয়েছে

মার্চ ২৯, ২০২৬

দু’য়েকটি অনাকাঙ্খিত ঘটনা ঘটলেও ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে: সড়ক পরিবহণ মন্ত্রী

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের বসন্ত: গোলাপি ফুলে রাঙা লিসবনের অনন্য রূপ

মার্চ ২৯, ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাজিউর-রাজিব মিনা

মার্চ ২৯, ২০২৬

রাহুলের মাকে খবরটা কে দেবে? ভেবে কাঁদছেন রুদ্রনীল

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT