চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ০৭, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে ২-২ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ফাইনালে ওঠার লক্ষ্যে এবার ফিরতি লেগে মুখোমুখি হচ্ছে দুদল। দেখে নেয়া যাক পরিসংখ্যানের দিক থেকে কে এগিয়ে রয়েছে।

রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে মাঠের লড়াইয়ে নামবে থমাস টুখেলের বায়ার্ন ও কার্লো আনচেলত্তির রিয়াল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।

চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে ১৪বার শিরোপা জিতে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। বিপরীতে বায়ার্ন মিউনিখ ইউরোপসেরার মুকুট জিতেছে ৬বার। দুদলের মুখোমুখি লড়াইয়ে সবশেষ ২৭ ম্যাচে বায়ার্নের জয় ১১টি। একটি বেশি রিয়াল মাদ্রিদের। বাকি চারটি ড্র হয়েছে।

চলতি আসরে ইংলিশ প্রিমিয়ার লিগের দুদলকে বিদায় করে সেমিফাইনালে উঠেছে দল দুটি। কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে বিদায় করেছে রেকর্ড শিরোপাধারী রিয়াল। প্রিমিয়ার লিগে টানা দুই মৌসুমে দারুণ ছন্দে থাকা আর্সেনালকে বিদায় করে সেমিতে উঠেছে বুন্দেসলিগার দল বায়ার্ন।

বুন্দেসলিগায় টানা ১১ বছর পর রাজত্ব হারিয়েছে বায়ার্ন। তাদের চমকে দিয়ে স্বপ্নের প্রথম লিগ জিতেছে বেয়ার লেভারকুসেন। জার্মান কাপের শিরোপা দৌড় থেকেও অনেক আগে ছিটকে গেছে বাভারিয়ান দলটি। এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগই তাদের একমাত্র শিরোপা জয়ের সুযোগ।

অন্যদিকে কোপা ডেল রের শিরোপা আগেই হাতছাড়া করেছে রিয়াল। তবে লিগ শিরোপা জিতে একটি ট্রফি ঘরে তুলেছে। এবার চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড বাড়িয়ে ১৫তম শিরোপার খুব কাছে রয়েছে লস ব্লাঙ্কোস দলটি। ২০২০ সালের পর এবারই প্রথম সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে টানা চতুর্থবারের শেষ চারের টিকিট কেটেছে রিয়াল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগথমাস টুখেলপরিসংখ্যানবায়ার্নবুন্দেসলিগারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানে ইসরায়েলের পাল্টা হামলা, তেহরানসহ একাধিক শহরে বিস্ফোরণ

জুন ৮, ২০২৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুন ৮, ২০২৬

রাতে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

জুন ৮, ২০২৬

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT