চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাভির চাকরি গেলে কার হাতে রিয়ালের ভবিষ্যৎ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
জাভি আলোনসো

জাভি আলোনসো

বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। শেষ ৭ ম্যাচে ৩ জয়, লা লিগায় ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে পরশু রাতে ২-০ গোলে হার। সব দেখে নড়েচড়ে বসেছে স্প্যানিশ জায়ান্টদের কর্তৃপক্ষ। শেষ হারের পর বার্নাব্যুতে কর্তারা জরুরি বৈঠকে বসেছিলেন। আলোচনা হয়েছে কোচ জাভি আলোনসোর ভবিষ্যৎ ও পরিস্থিতি নিয়ে। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফলের উপর অনেক নির্ভর করছে জাভির চাকরি টেকা, খবর এমনও। বরখাস্ত হলে কে পরের কোচ? স্প্যানিশ গণমাধ্যমে আভাস এসেছে লস ব্লাঙ্কোস সূত্রে।

ক্লাবটির এক কর্তার বরাতে গণমাধ্যমে খবর, সেল্টা ম্যাচের পর রিয়াল কর্তারা জরুরি বৈঠকে বসেন, মধ্যরাত পর্যন্ত চলে আলোচনা। ক্লাব পরিচালকদের মধ্যে মতবিরোধ হয়, কেউ চেয়েছেন সঙ্গে সঙ্গে আলোনসোকে বরখাস্ত করতে, কেউ বলছেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটি পর্যন্ত দেখতে। রোববার রাতের হার, দুই লাল কার্ড ও দর্শকদের ক্ষোভ, সব মিলিয়ে ক্লাব নেতৃত্বে এবং কোচিং নিয়ে প্রশ্ন উঠে গেছে। জাভির পরিবর্তে দায়িত্ব যেতে পারে ইয়ূর্গেন ক্লপ, আলভারো আরবেলোয়া বা জিনেদিন জিদানের হাতে।

শেষ ৫ ম্যাচে সবে ৬ পয়েন্ট তুলতে পেরেছে রিয়াল। অক্টোবরে লা লিগায় বার্সেলোনাকে হারানোর পর ৫ পয়েন্টে শীর্ষে ছিল তারা, এখন চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে। ক্লাবটির শীর্ষ কর্তারা মনে করছেন, কোচের সঙ্গে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সম্পর্ক দুর্বল হয়ে পড়ছে। যদিও সব দোষ ৪৪ বর্ষী কোচের উপর চাপানো হচ্ছে না, তবুও দলের পারফরম্যান্স ও মাঠে বিভ্রান্তি নিয়ে কোচের উপরে অসন্তোষ বাড়ছে ম্যানেজমেন্টের।

এদিকে, লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর ক্লপ কোচিং থেকে দূরে আছেন। বর্তমানে জার্মান কোচ রেডবুলের গ্লোবাল হেড অব ফুটবল হিসেবে কাজ করছেন। খবর, রিয়ালের সংকটে আলোনসোর বিকল্প হিসেবে যে তিনজনের নাম এগিয়ে, তাদের মধ্যে কোচের দৌড়ে ক্লপ অন্যতম।

ক্লপ আগে বলেছেন আর পূর্ণসময়ের কোচিংয়ে ফিরতে আগ্রহী নন। তারপরও মাদ্রিদের আলোচনায় তার নাম আসছে। ক্লাবটির কিছু কর্মকর্তা মনে করছেন, ভেঙে পড়া স্কোয়াডের মধ্যে শৃঙ্খলা ও কর্তৃত্ব ফেরাতে ক্লপের মতো নেতৃত্বের মানুষই প্রয়োজন। রেডবুলে যোগ দেয়ার পর চুক্তিতে অবশ্য কেবল জার্মান জাতীয় দলের চাকরির জন্য আবেদন করার একটি সুযোগ রাখার ধারা আছে।

রিয়ালের পছন্দের তালিকায় আছেন দুই পুরনো সঙ্গী, আরবেলোয়া ও জিদান। মাদ্রিদ বোর্ড তাদের উপর নজর রাখছে। আরবেলোয়া বর্তমানে রিয়ালের যুব একাডেমি কাস্তিয়ার কোচ, ক্লাবটির সংস্কৃতি ও দর্শনে বেড়ে ওঠা তরুণ কোচ হিসেবে তিনি উপযুক্ত।

Reneta

অন্যদিকে জিদান ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছের একজন। তিনি রিয়ালকে টানা তিন চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। ফ্রান্সের গণমাধ্যমে খবর, জিদান এখন জাতীয় দলের কোচ হওয়ার সুযোগের অপেক্ষায় আছেন। ২০১৯ সালে হুলিয়ান লোপেত্তেগি ও সোলারির ব্যর্থতার পর মাদ্রিদ একইরকম সংকটে জিদানের কাছে ফিরেছিল। এবার দায়িত্ব নেয়ার বিষয়টি খুবই অনিশ্চিত রিয়ালকে তিন চ্যাম্পিয়ন্স লিগ জেতানো জিজুর। কারণ বিশ্বকাপের পর দিদিয়ের দেশমের জায়গায় তার ফ্রান্সের দাযিত্ব নেয়ার পালে জোর হাওয়া আছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্লপজাভিজিদানবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT