চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভাবে খেললে চ্যাম্পিয়ন্স লিগেও ‘হারবে’ রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ও পার্স সিটির খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচে শুরুর দিকে এগিয়ে যাওয়ার পর খেই হারিয়ে ফেলে রিয়াল মাদ্রিদ। সুযোগে প্রবল চাপ গড়ে তোলে রিয়াল বেটিস। জোড়া সাফল্যও পেয়ে যায় তারা। পূর্বে অনেক ঘুরে দাঁড়ানোর গল্প লেখা রিয়াল এদিন আর তেমন কিছু করতে পারেনি। হতশ্রী ফুটবলে জাগাতে পারেনি সম্ভাবনাও। শেষপর্যন্ত লিগে হার সঙ্গী করেছে কার্লো আনচেলত্তির দল। এমন পারফরম্যান্সের পর হাতশ লস ব্লাঙ্কোস কোচ। বলেছেন, এভাবে খেললে চ্যাম্পিয়ন্স লিগের পরের ম্যাচেও হারতে হবে।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচে রিয়াল বেটিসের সঙ্গে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। ব্রাহিম দিয়াজের গোলে এগিয়ে যায় রিয়াল। পিছিয়ে পড়ে প্রথমার্ধে বেটিসকে সমতায় টানেন জনি কার্দোসো এবং দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দেন ইসকো।

ম্যাচ শেষে ৬৫ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘এটি সত্যিকার অর্থেই একটি বড় ধাক্কা। আমাদের স্বীকার করতেই হবে। মৌসুমের এপর্যায়ে এসে এমন হারের মূল্য দিতে হবে। আমরা ভালো করতে পারিনি। প্রথমার্ধে ২৭ বার আমরা বল দখলে প্রতিপক্ষের সঙ্গে পরাস্ত হয়েছি। আমরা যদি মঙ্গলবারও (চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোয় অ্যাটলেটিকোর বিপক্ষে) এভাবে খেলি, তাহলে জিতব না। এটা এখন পরিষ্কার।’

৭৫ মিনিটে তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপেকে তুলে নেন আনচেলত্তি। ফরাসি তারকার বদলি নামান তরুণ এন্ড্রিককে। তাতেও আসেনি সাফল্য। ম্যাচে এমবাপের ছন্নছাড়া পারফরম্যান্স ছিল। আনচেলত্তি বলেছেন, ‘এমবাপে এই সপ্তাহে তার দাঁত নিয়ে সমস্যায় পড়েছিল। যে কারণে অনুশীলনে খুব বেশি অংশ নিতে পারেনি। তার সেরাছন্দে ছিল না, এটা স্পষ্ট। সমস্যা এড়াতে তাকে সরিয়ে এন্ড্রিককে আনি।’

লা লিগার শীর্ষ নিয়ে অনেকদিন ধরেই চলছে ত্রিমুখী লড়াই। হারে ২৬ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্টে তিনে এখন রিয়াল। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে বার্সেলোনা। আর ২৬ ম্যাচে ২ হার ও ৮ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে আনচেলত্তির দল। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২টায় শুরু হবে মাঠের লড়াই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদআনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT