চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই জয় বাংলাদেশের প্রাপ্যই ছিল

বলছেন পেসার হাসান মাহমুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং অনুশীলনে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে বল হাতে দারুণ ছন্দে ছিলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। তাতে স্বাগতিকদের অল্পরানে আটকে ৬ উইকেটের বড় জয়ের ভিত্তি পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পেসারদের ভূমিকা ছিল দুর্দান্ত, বলছেন হাসান মাহমুদ।

ম্যাচ শেষে হাসান জানালেন, যে পরিশ্রম তারা করেছেন, যে প্রচেষ্টা দেখিয়েছেন, যতটা আত্মত্যাগ তাদের ছিল, তাতে এই টেস্টে জয় তাদের প্রাপ্যই ছিল।

ক্যারিয়ারসেরা বোলিংয়ের ম্যাচ শেষে হাসান বলেছেন, ‘ক্রিকেটারদের দুর্দান্ত প্রচেষ্টা ছিল। আমি বলতে চাচ্ছি, এই সিরিজে তারা কঠোর পরিশ্রম করেছে এবং নিজেদের সেরাটা দিয়েছে। আসলে, প্রথম মুহূর্ত থেকেই পেসারদের লক্ষ্য ছিল উইকেট শিকার করা। দলীয় এই প্রচেষ্টার ফল আমারা পেয়েছি, এটা আমাদের প্রাপ্য।’

Banglabid

‘আপনি জানেন যে, ম্যাচে ভালো করতে হলে পেসারদের কাছ থেকে সুবিধা নিতে হবে। সঙ্গে কঠোর পরিশ্রম করতে হবে। বিশেষ করে লাল বলের ক্রিকেটে আপনার পেসা এবং স্পিন ইউনিটের একত্রিত হয়ে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ।’

প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৬২ রানে অলআউট হয় বাংলাদেশ। ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই টাইগার পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার বোলিং তোপে ১৭২ রানে অলআউট হয় স্বাগতিক দল। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রানের। জবাবে ৬ উইকেটে জয় পায় শান্ত বাহিনী।

এর আগে প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে বিদেশে কেবল দুবার টেস্ট সিরিজ জিতেছিল টিম টাইগার্স। ১৫ বছর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল লাল-সবুজ দল। এছাড়া জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জেতার স্বাদ পায়, সেটা অবশ্য ছিল এক ম্যাচের সিরিজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তানরাওয়ালপিন্ডি টেস্টলিড স্পোর্টসহাসান মাহমুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানকে বাংলাওয়াশ, তাদের উচ্ছ্বাস

পরবর্তী

টেস্ট সিরিজ জয়ে তারেক রহমানের অভিনন্দন

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট সিরিজ জয়ে তারেক রহমানের অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট দল ট্রফি সহ বিজয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ জয়ে তামিমের অভিনন্দন

সর্বশেষ

দুটি ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, প্রকৃতি পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিল আহমেদ ও ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের আদেশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফরিদপুর ও রাজবাড়ীতে দুই সেনা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

আগস্ট ২৩, ২০২৬

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT