ক্রিকেট

রশিদ খানকে ১০ কোটি পুরস্কারের খবরটি ‘ভুয়া’

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় রশিদ খান উল্লাসে ভরা, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় রশিদ খান উল্লাসে ভরা, মাঠে খেলা চলমান, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে হারানোর পর আফগানিস্তানের স্পিনার রশিদ খানকে ১০ কোটি রুপি পুরস্কার দিতে চেয়েছেন ভারতের প্রখ্যাত শিল্পপতি রতন টাটা, এমন খবর ছড়িয়ে পড়েছিল। সেসব ভুয়া খবর, জানিয়েছেন রতন টাটা নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে তথ্যটি জানান তিনি।

এক্স হ্যান্ডলে রতন টাটা লিখেছেন, ‘কোনো খেলোয়াড়কে জরিমানা বা পুরস্কারের বিষয়ে আইসিসি বা ক্রিকেট সংশ্লিষ্ট কারও কাছে পরামর্শ দেইনি। ক্রিকেটের সাথে কখনই আমার কোনো সংশ্লিষ্টতা ছিল না। দয়া করে এমন তথ্য বা ভিডিও বিশ্বাস করবেন না, যতক্ষণ না সেটি আমার অফিসিয়াল মাধ্যম থেকে আসে।’

গত ২৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে আফগানদের জয়ের পর রশিদ খান ভারতের পতাকা উড়িয়েছেন, এমন তথ্য ছড়িয়ে পড়ে। সেই অভিযোগে আইসিসি রশিদকে ৫৫ লাখ রুপি জরিমানা করেছে, ভুয়া তথ্যের উপর ভিত্তি করে খবর হয় সেটিও।

সেটি দেখে রতন টাটা রশিদ খানকে ১০ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছেন, নেটিজেনরা এমন গুজব ছড়াতে থাকে। সেটা ঘিরে অনেকটা বাধ্য হয়েই যেন অবস্থান স্পষ্ট করতে হল টাটাকে।

বিষয়:আইসিসি আফগানিস্তান ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ পাকিস্তান ভারত রতন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…