চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী রশিদ খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী রশিদ খান। বেশ কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন এই বিখ্যাত ধ্রুপদী শিল্পী।

যদিও চিকিৎসাতেও সাড়া দিচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎই মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হওয়ায় গুরুতর অবস্থায় দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় ৫৫ বছর বয়সী এই শিল্পীকে।

শিল্পীর শারীরিক অবস্থা সম্পর্কে তার ঘনিষ্ঠ মহল ও হাসপাতাল সূত্রে জানা গেছে যে, বর্তমানে তার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। ক্যানসার ও ব্রেইন স্ট্রোক জনিত সমস্যা দুটি পরস্পরের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এখন আইসিউতে ভর্তি রাখা হয়েছে রশিদ খানকে। তাকে পর্যবেক্ষণ করেছেন মেডিসিন ও চিকিৎসকদের একটি বিশেষ দল। সেই সঙ্গে তাকে দেখেছেন এক বিশেষ স্নায়ুচিকিৎসকও। তবে নতুন করে অবস্থার অবনতি না-হলেও তার বর্তমান পরিস্থিতি যে বেশ জটিল তা জানা যাচ্ছে।

ভারতের উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম রশিদ খানের। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। এই ঘরানাটি প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব। এই ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁর কাছ থেকে তালিম নিয়েছিলেন রশিদ খান। যিনি ছিলেন রশিদের দাদু।

গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ’র থেকেও তালিম নিয়েছেন রশিদ খান। সম্পর্কে তিনি তার মামা। তবে শাস্ত্রীয় সংগীত ছাড়াও বহু ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতেও গান গেয়েছেন এই শিল্পী।

শিল্পীর এই অসুস্থতায় অত্যন্ত আশঙ্কায় ভুগছেন তার অনুরাগীরা। দুশ্চিন্তার ভাঁজ পড়েছে সংগীত জগতেও। শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই।

Reneta

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানধ্রুপদীরশিদ খানসংগীতসংগীতশিল্পীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এআই

ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য ভ্যাট অব্যাহতি বহাল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

জুন ১১, ২০২৬

স্টার্টআপ ও প্রযুক্তিনির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স শূন্য করার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কন্টেন্ট ক্রিয়েটরদের আয় থাকছে করমুক্ত

জুন ১১, ২০২৬

মহাবিশ্বের গোপন সত্য ফাঁস করবেন স্পিলবার্গ!

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT