চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যথার ঔষধের নামে চেতনানাশক দিয়ে রোগীকে ধর্ষণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ২৬, জুন ২০২৩
জনপদ, ঢাকা
A A
ধামরাই থানার সেলাই পুলিশ ফাঁড়ি, ঢাকা জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার ধামরাইয়ে ব্যথানাশক ট্যাবলেটের নামে চেতনানাশক ট্যাবলেট সেবন করিয়ে রোগীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে কথিত এক চিকিৎসকের বিরুদ্ধে।

এ ঘটনায় থানায় মামলা না নিলে ওই নারী বাদী হয়ে রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই কথিত চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ষণের শিকার ওই গৃহবধূ ও তার স্বামী।

শনিবার (২৪ জুন) রাত ১১টার দিকে ধামরাই পৌরশহরের ছোট চন্দ্রাইল মহল্লায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

Banglabid

সংশ্লিষ্ট সূত্র জানায়, কোমরে ব্যথাজনিত কারণে ওই গৃহবধূ ধামরাই পৌরশহরের ছোটচন্দ্রাইল মহল্লার শান্ত মেডিকেয়ার নামে একটি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিতে যান। ওই মেডিকেল সেন্টারের কথিত চিকিৎসক সুকান্ত রায় মিঠুন পরীক্ষা-নিরীক্ষা করে রোগীকে জানান, অনেক পাওয়ারফুল ইনজেকশন দিতে হবে তাই আপনি বাড়ি চলে যান। আমি ওষুধ নিয়ে আপনার বাড়িতে আসছি। এরপর রাত ১১টার দিকে ওই চিকিৎসক রোগীর বাড়িতে ইনজেকশন দিতে যান। এরপর একটি ভুয়া নামে ইনজেকশন লিখে দিয়ে ওই রোগীর স্বামীকে জানান, আমার কাছে এই ইনজেকশন নেই। সহজে অন্য কোথাও পাবেন না। তাই বড় বড় ফার্মেসিতে গিয়ে খুঁজে নিয়ে আসবেন।

ওই চিকিৎসক ব্যথা উপশমের কথা বলে রোগীকে চেতনাশক ওষুধ সেবন করান। এরপর তিনি ওই গৃহবধূকে ধর্ষণ করেন। রোগীর কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির অন্য লোকজন ঘরে ঢুকতেই দেখতে পান ওই চিকিৎসকের অপকর্ম। এ সময় কথিত ওই চিকিৎসক লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। ওই রোগীর স্বামী ইনজেকশন না পেয়ে ফিরে এসে ঘটনা শুনে স্ত্রীকে নিয়ে ধামরাই থানায় যান ওই কথিত চিকিৎসকের নামে মামলা করতে। পুলিশ ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা না নেওয়ায় রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে।

এ ব্যাপারে ধর্ষণের শিকার ওই ভিকটিম জানান, সুকান্ত রায় মিঠুন রাতে বাড়ি গিয়ে আমাকে চেতনানাশক ওষুধ খাইয়ে আমার ইজ্জত লুট করে। আমি থানায় মামলা করতে না পেরে আদালতে মামলা করেছি।

Reneta

এ ব্যাপারে ওই চিকিৎসক সুকান্ত রায় মিঠুন বলেন, আমি ওই গৃহবধূকে ধর্ষণ করিনি। আমাকে বেঁধে রেখে আমার নিকট থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে আমি মামলা করার কথা জানালে উল্টো আমার বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ তুলেছে।

ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল চন্দ্র দাস বলেন, এ ঘটনায় কেউ আমাদের কাছে মামলা করতে আসেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকিৎসকসাভার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে গানের জন্য ডিজলাইক বাটন খুঁজছেন নেটিজেনরা!

পরবর্তী

অ্যাম্বুলেন্স বিস্ফোরণে নিহতদের পরিবারের পাশে আব্দুর রহমান

পরবর্তী
নিহতদের পরিবারের পাশে আব্দুর রহমান, শোক ও সমবেদনা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাম্বুলেন্স বিস্ফোরণে নিহতদের পরিবারের পাশে আব্দুর রহমান

নতুন সিনেমার পোস্টারগুলো চ্যানেল আইয়ে টিভি প্রিমিয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ে নতুন ৭ সিনেমার টিভি প্রিমিয়ার

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT