চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধুরন্ধর ২’র ২১টি দৃশ্যে কাঁচি চালালো সেন্সর বোর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ন ১৯, মার্চ ২০২৬
বিনোদন
A A

মুক্তির জন্য প্রস্তুত রণবীর সিং-এর নতুন ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ইতিমধ্যেই ছবিটিকে ছাড়পত্র দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। তবে ছবির তীব্র সহিংসতা ও কঠোর ভাষার কারণে এটিকে ‘এ’ সার্টিফিকেট দেওয়া হয়েছে। ফলে ১৮ বছরের নিচের দর্শকদের জন্য এই ছবি প্রেক্ষাগৃহে দেখা নিষিদ্ধ।

তাইতো ছবিটি মুক্তির আগে একাধিক পরিবর্তনের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। রিপোর্ট অনুযায়ী, ছবিটি মুক্তির উপযুক্ত করতে মোট ২১টি কাট ও সংশোধন করতে হয়েছে নির্মাতাদের। প্রায় ১ মিনিট ৩৪ সেকেন্ডের ফুটেজ বাদ দেওয়া হয়েছে, যা ছবির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যকে প্রভাবিত করেছে।

বিশেষ করে চারটি দৃশ্যে বড়সড় কাট পড়েছে। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করার দৃশ্য থেকে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। সিমেন্ট ব্লক দিয়ে হামলার দৃশ্যও সংক্ষিপ্ত করা হয়েছে। চোখে নির্মম আঘাতের একটি দৃশ্যেও কাটছাঁট করা হয়েছে।

তবে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে শিরশ্ছেদ এবং লাথি মারার দৃশ্যে, যেখানে উল্লেখযোগ্য অংশ বাদ দেওয়া হয়েছে। এছাড়াও ছবির শুরুতে ‘ডিস্টার্বিং কনটেন্ট’ এবং মাদক সংক্রান্ত সতর্কীকরণ বার্তা যোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু দৃশ্য নয়, ছবির ভাষা নিয়েও আপত্তি তুলেছে বোর্ড। বেশ কিছু অশালীন শব্দ ও গালাগালিকে মিউট বা পরিবর্তন করতে হয়েছে। এমনকি দু’টি চরিত্রের নামও বদলাতে হয়েছে। সাবটাইটেলে ঐতিহাসিক ঘটনার উল্লেখ এবং একটি শহরের নাম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী সম্পর্কিত উল্লেখ ও সংবাদচিত্র ব্যবহারের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র জমা দিতে হয়েছে। প্রাণী সংক্রান্ত দৃশ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শংসাপত্রও দিতে হয়েছে।

এত কাটছাঁটের পরও ছবির দৈর্ঘ্য কমেনি বরং আগের পর্বের তুলনায় এখনও অনেকখানি বেশি। প্রায় ৩ ঘণ্টা ৪৯ মিনিট দৈর্ঘ্যের এই ছবি প্রথম পর্বের থেকেও প্রায় ১৫ মিনিট বেশি দীর্ঘ। এখন দেখার বিষয়, এত বিতর্ক ও প্রত্যাশার মাঝে ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে কতটা সাফল্য পায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: 'ধুরন্ধর ২'‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’রণবীর সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT