চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরী-নুরের প্রেমের কিচ্ছা দেখার তারিখ ঘোষণা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ন ১৪, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো ‘রঙিলা কিতাব’-এর মুক্তির তারিখ। অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ নভেম্বর।

সোমবার বিকেলে হইচই-এর সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল পোস্টার পোস্ট করার মধ্য দিয়ে জানানো হয় সিরিজটির মুক্তির তারিখ। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরী মণি ও মোস্তাফিজুর নুর ইমরান।

পোস্টারটিতেও দেখা মিলেছে তাদের দুজনের। নায়কের এক হাতে বন্দুক আর এক হাতে জড়িয়ে ধরে আছেন নায়িকাকে। সেই সাথে নায়িকারও চোখে-মুখে ভয় ও গুটিসুটি মেরে নায়কের বুকে যেনো খুঁজছেন আশ্রয়। ‘রঙিলা কিতাব’ এর অফিসিয়াল পোস্টারটি ভালোবাসা, রহস্য ও উত্তেজনায় ভরপুর।

কিঙ্কর আহ্সানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাস ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন পরী মণি। স্ক্রিপ্ট পড়ার পর থেকেই কাজটি নিয়ে বেশ এক্সাইটেড ছিলেন তিনি। পরী বলেন, ‘প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্যে সব সময় স্পেশাল। সেই রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এটি সম্ভব হয়েছে হইচই-এর কারণে।’

‘শুটের শুরুর দিন থেকেই আমি বেশ এক্সাইটেড ছিলাম। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের সময় আমার সহ-অভিনেতা ও টিমের সকল সদস্যের সাথে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাই খুব হেল্পফুল ছিল। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার সময়।’

অভিনেতা মোস্তাফিজুর নুর ইমরান বলেন, ‘রঙিলা কিতাব -এর জন্য আমরা সকলেই নিজ নিজ স্থান থেকে আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করেছি। এখন কাজটি মুক্তির অপেক্ষাতে আমরা।

Reneta

মানুষের সাথে মানুষের সম্পর্কের গল্প হলো ‘রঙিলা কিতাব’। গল্পটাকে এমনভাবে বলার চেষ্টা করেছি, যাতে দর্শকরা কানেক্ট করতে পারে। এই সিরিজটি তৈরি করতে গিয়ে আমরা শুধু বিনোদন নয় বরং একটি বার্তা দিতে চেয়েছি। আমার বিশ্বাস, রঙিলা কিতাব দর্শকদের মুগ্ধ করবে আর তাদের মনে একটি বিশেষ জায়গা করে নেবে। বলছিলেন নির্মাতা অনম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নুরপরীপরীমনিরঙিলা কিতাবলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT