চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার আসছে ‘অ্যানিমেল’র ট্রেলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৩
বিনোদন
A A
প্রধান চরিত্রের দৃশ্য, নাটকীয় পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি দুবাইয়ের বুর্জ খলিফায় প্রচারণা চালানো হয় রণবীর কাপুর অভিনীত আসন্ন আলোচিত সিনেমা ‘অ্যানিমেল’ এর। এদিন ছবির ট্রেলারের বিশেষ কাট প্রদর্শন করা হয় বুর্জ খলিফায়। আর এবার ঘোষণা এলো আসন্ন ছবিটির ট্রেলার মুক্তির তারিখ।

সোমবার (২০ নভেম্বর) ছবিটির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে প্রকাশ করেছেন ‘অ্যানিমেল’ এর ট্রেলার মুক্তির তারিখ! সোশ্যাল হ্যান্ডেলে রণবীরের ‘অ্যানিমেল’ ছবির লুকে তার সঙ্গে একটি সাদা-কালো ছবি প্রকাশ করে সন্দীপ রেড্ডি ভাঙ্গা লিখেছেন যে, “অপেক্ষার মূল্য ২৩-১১-২৩।” অর্থাৎ আগামী ২৩ নভেম্বরই প্রকাশ্যে আসবে ‘অ্যানিমেল’ এর ট্রেলার।

এর আগে গেল সেপ্টেম্বরে প্রকাশ্যে এসেছিল ছবিটির টিজার। যা প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকরা ছবিটির অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন।

Banglabid

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যাবে। এবং পর্দায় তাদের মধ্যকার  জটিল পিতা-পুত্রের সম্পর্ককে তুলে ধরা হবে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল।

হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে ‘অ্যানিমেল’।

সূত্র: বলিউড হাঙ্গামা

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিল কাপুরঅভিনয়অ্যানিমেলরণবীর কাপুররাশমিকা মান্দানাসন্দীপ রেড্ডি ভাঙ্গাসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিবি কার্যালয়ে অভিনেত্রী তানজিন তিশা

পরবর্তী

হরতাল-অবরোধে কদর বেড়েছে লঞ্চের

পরবর্তী
নৌযানে যাত্রীরা ওজন পরীক্ষা করছে, হরতাল-অবরোধের কারণে লঞ্চের কদর বেড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হরতাল-অবরোধে কদর বেড়েছে লঞ্চের

অনলাইন বৈঠকে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী প্রজন্মের স্বার্থে এখনই ই-সিগারেট নিষিদ্ধ করতে হবে

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT