চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক ক্রিকেটাররা টাকার জন্য মুখ খোলেন না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকলেও বাকি ম্যাচগুলোতে সেই ব্যবস্থা ছিল না। মাঝপথে হুট করেই সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে’র উদয় ঘটিয়ে বিতর্কের জন্ম দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। নিয়ম পরিপন্থী এমন কাণ্ডের পরও নীরব থাকে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। এ ঘটনার প্রেক্ষিতে বিস্ফোরক মন্তব্য করেছেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।

টুর্নামেন্ট শুরু হওয়ার পরে শুধুমাত্র একটি ম্যাচের জন্য নিয়ম পরিবর্তন নিয়ে রানাতুঙ্গা সব দলকে দিয়েছেন সতর্ক বার্তা। তার মতে, একটি দলের (ভারত) পক্ষে অন্যদের চেয়ে সুবিধা দিলে তা আন্তর্জাতিক ক্রিকেটকে বিপদে ফেলবে। বিশ্ব ক্রিকেট একটি বোর্ড বা ব্যক্তি দ্বারা পরিচালিত হওয়া উচিৎ নয়। অন্যান্য বোর্ডগুলোকে নিজেদের অধিকারের জন্য দাঁড়ানো উচিৎ।

১৯৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেয়া ৫৯ বর্ষী সাবেক ক্রিকেটার গণমাধ্যমকে বলেন, ‘আমি আইসিসি এবং এসিসির জন্য খুব দুঃখ বোধ করছি। কারণ তারা কেবল নিজেদের অবস্থান ধরে রাখতে চায়। সাবেক ক্রিকেটাররাও মুখ খোলেন না। কারণ শুধুমাত্র তাদের টাকার প্রয়োজন।’

‘টুর্নামেন্টের আগে আপনার বানানো নিয়ম আছে। কিন্তু সেই একটি খেলার আগে তারা নিয়ম পরিবর্তন করেছে। এসিসি কোথায়? আইসিসি কোথায়? আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না যখন আপনি একটি দলের জন্য নিয়ম পরিবর্তন করেন। আপনি ভবিষ্যতে একটা বিপর্যয় দেখতে পাবেন।’

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যে সব কলকাঠি নাড়ছেন, সেটি সরাসরিই বলেছেন রানাতুঙ্গা। সংস্থাটির সেক্রেটারি ও এসিসির সভাপতি জয় শাহকে ইঙ্গিত করেও কড়া মন্তব্য করেছেন সাবেক লঙ্কান ক্রিকেটার।

‘অন্যান্য দেশগুলো কেন অনিয়ম হতে দেয়? কারণ বিসিসিআই শক্তিশালী, একজন বিশেষ ব্যক্তি শক্তিশালী। এভাবে চলতে পারে না। তাদের সব খেলার জন্য একটি রিজার্ভ ডে দেয়া উচিৎ ছিল।’

Reneta

‘আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে নিয়ম পরিবর্তন করলে আমি অবাক হব না। আইসিসি তাদের মুখ বন্ধ রাখবে আর বলবে ঠিক আছে নিয়ম পরিবর্তন করো। আইসিসি শুধু বাজে কথা বলে, কাজের কাজ কিছুই হয় না।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিএশিয়া কাপ-২০২৩এসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৩বিসিসিআইভারতরানাতুঙ্গারিজার্ভ ডেলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কাল দেখা হচ্ছে সিনেমা হলে’

মার্চ ২১, ২০২৬

ঈদের সকালে চ্যানেল আইয়ে শাকিবের ‘অন্তরাত্মা’

মার্চ ২১, ২০২৬

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

মার্চ ২১, ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT