চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী শাহবাজের কোর্টে বল ঠেলে দিলেন রমিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ন ২৪, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ইমরান খানের প্রধানমন্ত্রীত্ব চলে যাওয়ার দু’মাস পরও আলোচনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান রমিজ রাজা। দায়িত্বে থাকবেন কিনা— সেই প্রশ্নের উত্তর নিজেই জানেন না ১৯৯২ বিশ্বকাপজয়ী ব্যাটার। জলঘোলা কম হয়নি, এবার নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কোর্টে বল ঠেলে শেষ দেখতে চান তিনি।

দেশটির সরকার ব্যবস্থায় পরিবর্তন আসলে ঐতিহ্যগতভাবে ক্রিকেট বোর্ডের প্রধান পদেও পরিবর্তন দেখা যায়। বিষয়টি নিয়ে কথাও চলছে জোরেশোরে। নতুন প্রধানমন্ত্রীর সরকারও চাচ্ছে নতুন বোর্ডপ্রধান। কিন্তু নিজের সাফল্যের কথা জানিয়ে হলেও দায়িত্বে থাকতে চান রমিজ।

‘প্রধানমন্ত্রী আমাদের পৃষ্ঠপোষক-ইন-চিফ, তার কাছে সময় চেয়েছি। যদি তিনি দেখা করেন আমরা আমাদের কাজের কথা বলবো। আমি মনে করি এখানে অহংকারের কোনো প্রয়োজন নেই। শেষ পর্যন্ত আমরা সবাই ক্রিকেটের উন্নতি চাই।’

দায়িত্ব নেয়ার পর শাহবাজ শরীফ ইতিমধ্যেই নাজাম শেঠি, জাকা আশরাফের সঙ্গে দেখা করেছেন। সাবেক চেয়ারম্যান খালিদ মেহমুদও কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। অথচ পিসিবি চেয়ারম্যানের সঙ্গে এপর্যন্ত কোনো বৈঠক করেননি তিনি।

পিসিবির বর্তমান প্রধান ইমরান খানের ঘনিষ্ঠজন। এহসান মানির দায়িত্বের মেয়াদ ফুরোলে সাবেক প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় বোর্ড প্রধান হন রমিজ। পদ ছাড়ার পর ইমরানের সঙ্গে যোগাযোগ নেই বলেই দাবি তার। নিজের দায়িত্ব চালিয়ে যেতেও প্রস্তুত রয়েছেন। তবে নতুন প্রধানমন্ত্রী ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে যা চাইবেন ক্রিকেটের স্বার্থে তাই মেনে নেবেন।

‘সংবিধানে যদি প্রতিবার পিসিবি চেয়ারম্যানকে বাদ দেয়ার কিছু থাকে, তবে সেটি করুন। অন্যথায় ব্যক্তিগত ইচ্ছাপূরণ খেলাটির পক্ষে কাজ করবে না। বল তার (শাহবাজ শরীফের) কোর্টে।’

Reneta

পিসিবির গঠনতন্ত্রে আছে, সরকার সরাসরি পিসিবি চেয়ারম্যানকে পরিবর্তন করতে পারে না। তবে গঠনতন্ত্রের ৪৭ অনুচ্ছেদে প্রধানমন্ত্রী নতুন পিসিবি চেয়ারম্যান নিয়োগের পথ প্রশস্ত করতে পারবে। গঠনতন্ত্রে পরিবর্তন গভর্নিং বোর্ডের জন্য মনোনয়ন প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করে এবং আইনি লড়াইয়ে সহজেই বিতর্ক এড়াতে পারবে।

পাকিস্তানের বোর্ড প্রধান হিসেবে সাফল্যের বিচারে এগিয়ে থাকবেন রমিজ। দেশটির ক্রিকেটের অচলাবস্থা কাটানো, টেস্ট খেলুড়ে দেশগুলোকে নিজের দেশে সফলভাবে আমন্ত্রণ জানানো, বিশ্বকাপে সফলতা এবং দেশের মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজনের সুযোগ পাওয়ার পেছনে কারিগর ছিলেন রমিজ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরান খানএহসানপাকিস্তানপিসিবিরমিজশাহবাজ শরীফ
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশি পণ্যের শুল্কহার ২০ থেকে ১৯ শতাংশ করলো যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে অবনমন রোহিত-কোহলির, বাদ শামি-কিষাণ

ফেব্রুয়ারি ৯, ২০২৬

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT