চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার পাকিস্তানি পাত্রকে বিয়ে করছেন রাখি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ন ২৮, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

বরাবরই প্রচারের আলোতে থাকতে পছন্দ করেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। যার কারণে যে কোন সীমাও নাকি পেরিয়ে যেতে পারেন রাখি। তাইতো এবার সত্যি সত্যি সীমানা পেরিয়ে পাকিস্তানে বলিপাড়ার এই বিতর্কিত অভিনেত্রী!

আবারও নাকি বিয়ে করছেন রাখি। এর আগে দু’বার বিয়ে করেছেন তিনি। শেষ বার তো ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। যদিও দু’বারই ব্যর্থ হয় রাখির বিয়ে। তাইতো এবার তৃতীয় বিয়ের পথে রাখি।

তবে গত দু’বারের মতো নাকি আর ভুল করবেন না, বদ্ধপরিকর তিনি। এবার বিয়ে করছেন সীমান্তপারের পাত্রকে। রাখির হবু স্বামী পাকিস্তানি। কিন্তু কোথায় হবে রাখির বিয়ে, সত্যিই কি পাকাপাকি ভাবে পাকিস্তানের বউ হবেন তিনি?

গত দু’বারই রাখির বিয়ে নিয়ে বেশ জলঘোলা হয়। প্রথমবার রিয়্যালিটি শোয়ের মঞ্চে স্বামীকে প্রকাশ্যে নিয়ে আসেন। তারপর সেই বিয়ে নিয়ে নানা গল্পকথা তুলে ধরেন রাখি। অল্প দিনের মধ্যে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। দ্বিতীয় বার উঠতি এক অভিনেতা আদিল দুরানিকে বিয়ে করেন। তারপর আবারও থানা পুলিশ-সহ নানা ঝামেলায় জড়িয়ে গিয়েছিলেন রাখি।

আর কোন বিড়ম্বনা চান না। গত দু’বারের ভুল আবার করতে চান না। তাই এবার পুলিশে কর্মরত পাত্রকে বেছে নিয়েছেন। পাত্রের নাম দোদি খান। ইনি একাধারে পুলিশ, আবার অভিনেতাও! পাকিস্তানে গিয়ে নাকি বহু বিয়ের প্রস্তাব পান রাখি। সেখান থেকেই বেছে নেন দোদিকে।

রাখির কথায়, ‘‘ভারত ও পাকিস্তান একে অপরকে ছাড়া চলতে পারে না। আমি পাকিস্তানিদের ভালবাসি।’’

Reneta

রাখি জানান, বিয়ে হবে পাকিস্তানে, ইসলাম ধর্মের নিয়ম অনুসারে। তবে বিয়ের প্রীতিভোজ হবে ভারতে। মধুচন্দ্রিমায় যাবেন নেদারল্যান্ডে। সংসার পাতবেন দুবাইয়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: নায়িকাবলিউডরাখি সাওয়ান্তসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু করেছে বিএনপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বাংলাদেশের নির্বাচনের পর ভারতের বিপক্ষে খেলতে চাইবে পাকিস্তান: চেতন শর্মা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিশ্বকাপের আগেরদিন বড় ধাক্কা অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT