পোষ্য কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনশনরত ও সাধারণ শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষক ও কর্মকর্তাদের হাতাহাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপ-উপাচার্য প্রফেসর মাঈন উদ্দিন অফিস থেকে বাসায় ফেরার পথে কোটাবিরোধী শিক্ষার্থীরা তার পিছু নেন। সিনেট শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের হাতাহাতি শুরু হয়।
এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা উপ উপাচার্য বাসায় ঢুকতে গেলে তারা বাধা দেন এবং গেট অবরুদ্ধ করে রাখে। প্রফেসর মাইনুদ্দিন কয়েকজন শিক্ষক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে জুবেরী ভবনে আশ্রয় নিলে সেখানে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে।
এসময় হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।








