জনপদ

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ৭২ ঘণ্টার কর্মবিরতি

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ৭২ ঘণ্টার কর্মবিরতি প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও বিক্ষোভের ছবি, তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অবস্থান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা ও ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তার ও চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে হাসপাতালে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে।

শনিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতির ডাক দেয় ইন্টার্ন চিকিৎসকরা।

১৯ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলে এই ঘটনার জের ধরে তার সহপাঠিরা মেডিকেলে হামলা ও ভাংচুর চালায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হয়। তবে শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করেন তিনি।

বিষয়:ইন্টার্ন চিকিৎসক রাজশাহী মেডিকেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…