চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ বিদেশি ক্রিকেটারকে শুরু থেকেই পাচ্ছে রাজশাহী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। বিপিএলকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। আগামী ২৩ ডিসেম্বর সিলেটে যাবে ফ্র্যাঞ্চাইজিটি। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন ৬ বিদেশি ক্রিকেটার।

শনিবার মিরপুরে বিসিবির একাডেমি মাঠে অনুশীলন করেছে রাজশাহী। পরে সংবাদমাধ্যমে কথা বলেছেন দলটির প্রধান কোচ হান্নান সরকার। জানিয়েছেন, বিদেশি ক্রিকেটারদের সঙ্গে নিয়ে ২৩ ডিসেম্বর বিকেলে সিলেটে যাবেন তারা। তার আগে, ২২ ডিসেম্বর কিংবা ২৩ ডিসেম্বর সকালে ঢাকায় পা রাখবেন দলটির ছয় বিদেশি ক্রিকেটার।

বলেছেন, ‘বিদেশি খেলোয়াড়ের ক্ষেত্রে এখনো পর্যন্ত আপনাদের আমি জানিয়ে রাখতে পারি, আমরা ২৩ তারিখ সিলেট যাচ্ছি। স্বাভাবিকভাবেই ২২ তারিখ আমাদের ৬ জন বিদেশি ক্রিকেটার আসবে। ২৩ তারিখ সকালেও আসতে পারে…আমরা বিকেলের ফ্লাইটে সিলেট যাচ্ছি। আমাদের ৬ জন বিদেশি ক্রিকেটার আমাদের সঙ্গে ডমিস্টিকে যাবে।’

‘বিদেশি ক্রিকেটারের কাছ থেকে এখনো পর্যন্ত সবুজ সংকেত পেয়ে আমরা এগোচ্ছি। যেহেতু বোর্ড থেকে কোন দিক নির্দেশনা বা গাইডলাইন আমাদের কাছে আসেনি, সুতরাং আমরা বিদেশি ক্রিকেটারের সঙ্গে সেই যোগাযোগটা রেখেছি। আমাদের ৬ জন বিদেশি ক্রিকেটার সিলেটে প্রথম দিন থেকেই থাকবে ইনশাআল্লাহ।’

বিপিএল নিলামের আগে সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজের সঙ্গে সরাসরি চুক্তি করেছে রাজশাহী। পরবর্তীতে নিলাম থেকে দলে নিয়েছে দুশান হেমন্থ ও জাহানদাদ খানকে। নিলাম শেষে ফ্র্যাঞ্চাইজিটি দলে টেনেছে হুসাইন তালাত, সন্দীপ লামিচানে ও বিনুরা ফের্নান্দোকে। তাদের সাত জনের মধ্যে ছয় জনই বিপিএলের প্রথম থেকে রাজশাহীর সঙ্গে থাকবেন বলে নিশ্চিত করেছেন হান্নান।

তিনি বলেন, ‘আপনারা ইতোমধ্যে জানেন আমাদের ৬ জন বিদেশি ক্রিকেটার আছে। সরাসরি চুক্তিসহ নিলাম থেকে নেয়া খেলোয়াড়দের নাম আপনারা সবাই জানেন। তার মধ্যে আমি যদি নাম মেনশন করি তাহলে সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, বিনুরা ফার্নান্দো এবং জাহানদাদ খান। এই ৬ জন খেলোয়াড় প্রথম থেকেই থাকছে।’

Reneta

নিলাম থেকে হেমন্থকে দলে নেয়া হলেও তাকে পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন হান্নান। বলেছেন, ‘শ্রীলঙ্কার খেলোয়াড়ের ক্ষেত্রে হেমন্থ আমাদের সঙ্গে যোগ দেয়ার সম্ভাবনা খুব মনে হচ্ছে, এনওসির বিষয়…। হেমন্থকে হয়ত আমরা পাব না। আপনারা দেখেছেন তারপরেই কিন্তু আমরা লামিচানেকে দলে অন্তর্ভূক্ত করেছি। সুতরাং কিছু ব্যাপার আছে সেগুলো ভেতরের ব্যাপার। কিন্তু আমাদের ওই বিষয়গুলো মাথায় রেখেই আমরা পরিকল্পনা করেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০২৬রাজশাহীলিড স্পোর্টসসিলেটহান্নান সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে ছড়ানো উক্তি ও ছবি ভুয়া

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তলিয়ে গেছে ঘাটের সংযোগ, কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক মাইলফলক: কমনওয়েলথ পর্যবেক্ষণ

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT