চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে অধ্যক্ষ লাঞ্ছনায় জড়িত সংসদ সদস্যের বিচার চায় উদীচী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ন ১৩, জুলাই ২০২২
- সেমি লিড, শিক্ষা
A A

কলেজের কিছু শিক্ষকের বিরুদ্ধে অশ্লীল ফোনালাপের অভিযোগকে কেন্দ্র করে রাজশাহীর গোদাগাড়ীতে রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে প্রকাশ্যে পিটিয়ে আহত করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

এক বিবৃতিতে উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, গণমাধ্যমের অনুসন্ধানে সুস্পষ্টভাবে উঠে এসেছে যে ওই অভিযোগের বিষয়ে বিশেষ কোন আলোচনার সুযোগ না দিয়েই এমপি ফারুক অধ্যক্ষ সেলিমকে সবার সামনেই বেধড়ক মারধর করেছেন। শুধু বেপরোয়া লাথি, কিল-ঘুষি নয় এক পর্যায়ে হকি স্টিক দিয়েও অধ্যক্ষ সেলিমকে আঘাত করেছেন তিনি। তার আঘাতে অধ্যক্ষ সেলিমের শরীরের বেশ কয়েকটি জায়গায় মারাত্মক জখম হয়েছে।

বিবৃতিতে উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নিজের চেম্বারে ডেকে নিয়ে গিয়ে একজন সংসদ সদস্য যখন একজন সম্মানিত অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তখন তার চেয়ে নিন্দনীয় কাজ আর হতে পারে না। মাত্র কিছুদিন আগেই নড়াইলে একজন অধ্যক্ষকে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকাশের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়েছে। সে ঘটনারও এখন পর্যন্ত কোন সুষ্ঠু বিচার হয়নি।

বিবৃতিতে উদীচীর সভাপতি বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, অতীতে নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্ত, নওগাঁর শিক্ষক আমোদিনী পাল বা মুন্সিগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে হেনস্থা ও হয়রানির ঘটনার কোন সুষ্ঠু বিচার না হওয়ায় বারবার শিক্ষকদের লাঞ্ছনার এমন ঘটনা ঘটছে। সেসব ঘটনার প্রায় প্রতিটির সাথেই শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বা অন্যান্য প্রাতিষ্ঠানিক অনিয়ম-বাণিজ্য এবং স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাদের সংশ্লিষ্টতা বারবার প্রমাণিত হয়েছে। তারপরও সেগুলোর কোন বিচার হয়নি।

যতদিন পর্যন্ত এধরনের ঘৃণ্য ঘটনার সুষ্ঠু বিচার না হবে ততদিন পর্যন্ত এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকবে বলে বিবৃতিতে নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করেছেন।

রাজশাহীর গোদাগাড়ীতে সংসদ সদস্য কর্তৃক অধ্যক্ষকে প্রকাশ্যে পিটিয়ে আহত করার ঘটনার সুষ্ঠু বিচার না হলে প্রগতিশীল সংগঠনসমূহ এবং শিক্ষক সংগঠনগুলোকে সাথে নিয়ে উদীচী দেশব্যাপী আন্দোলন গড়ে তুলবে বলেও বিবৃতিতে ঘোষণা দেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।

Jui  Banner Campaign
ট্যাগ: উদীচী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT