চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন সিনেমা ‘ওমর’ বানাবেন রাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ন ১৫, মার্চ ২০২৩
বিনোদন
A A

নতুন সিনেমা বানাতে যাচ্ছেন চিত্রপরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার নির্মিতব্য নতুন এ সিনেমাটির নাম হচ্ছে ‘ওমর’।

এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন বানিয়েছিলেন তরুণ এ নির্মাতা। এর মধ্যে তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পাশাপাশি রাজের প্রতিটি সিনেমার কোনো না কোনো গান দর্শক নন্দিত হয়েছে।

মোস্তফা কামাল রাজ জানান, আগামী জুন-জুলাই মাসে তিনি ‘ওমর’ সিনেমার শুটিং করবেন। তবে কারা অভিনয় করবেন সেটি এখনও চূড়ান্ত করেননি।

পূর্বের সিনেমাগুলো শাকিব খান, মোশাররফ করিম, মৌসুমী, জাহিদ হাসান, আরিফিন শুভ, তাহসান, শ্রাবন্তী, মিমদের নিয়ে শিল্পী তালিকায় চমক রেখেছিলেন রাজ।

‘ওমর’-এও কাস্টিংয়ে চমক থাকবে? রাজের উত্তর, গল্প চূড়ান্ত করলেও আর্টিস্ট চূড়ান্ত হয়নি, কথাবার্তা চলছে। শুটিংয়ের আগে জানাতে পারবো।

রাজের কথা ‘ওমর’ এর গল্প হবে তার আগের সিনেমার গুলো থেকে বাইরের জনরা। তাই গল্পের ধারণা দিতে চাইলেন না পরিচালক।

Reneta

কথা প্রসঙ্গে রাজ জানালেন, প্রি-প্রডাকশন চলছে। ‘ওমর’ চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে মাস্টার কমিউনিকেশনস’র ব্যানারে।

”কয়েকটি গল্প নিয়ে কয়েকমাস যাবত কাজ করছি। আমি ও আমার টিম নিশ্চিত হয়ে অবশেষে ওমর’র গল্প চূড়ান্ত করতে পেরেছি।”

শুটিং শেষ করে ওমর-এর মুক্তির বিষয়টি জানাতে চান রাজ। তিনি মনে করেন, এখন সঠিকভাবে সিনেমা বানাতে পারলে কোনো প্রযোজক লোকসান করবেন না। রাজ বললেন, এখন ভালো সিনেমা মাল্টিসেল করা যায়।

এরমধ্যে দেশের পাশাপাশি ইন্টারন্যাশনালি রিলিজ, মোটা অঙ্কে ডিজিটাল ও ওটিটি রাইটস, টিভি রাইটস এবং স্পন্সর এইসব কিছু মিলিয়ে বিনিয়োগ তুলে আনা সহজ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভওমরজাহিদ হাসানতারকাঁটাতাহসানপ্রজাপতিমোশাররফ করিমমৌসুমীযদি একদিনলিড বিনোদনশাকিব খানশুটিংসম্রাটসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬

ফিনালিসিমার ভেন্যু হিসেবে বার্নাব্যুর নাম প্রস্তাব, রাজী নয় আর্জেন্টিনা

মার্চ ১২, ২০২৬

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান

মার্চ ১২, ২০২৬

আইনি ঝামেলায় জড়ালেন হার্দিক পান্ডিয়া

মার্চ ১২, ২০২৬

মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে: মোজতবা খামেনি

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT