পুরনো চেক-বাউন্স মামলায় প্রায় ১০ দিন তিহার জেলে কাটানোর পর সম্প্রতি দিল্লি হাইকোর্ট রাজপাল যাদবের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে মুক্তি দেয়। তিনি তার কঠিন সময়ে যারা তার পাশে ছিলেন তাদের ধন্যবাদ জানান।
শুরুতে যারা তাকে সাহায্য করেছিলেন তাদের আবারও ভালো চরিত্রে তাকে কাস্ট করার জন্য অনুরোধ করেন রাজপাল। তিনি আরও বলেন যে তিনি তার ভাগ্নির বিয়ের পরে একটি সংবাদ সম্মেলন করবেন এবং সমস্ত প্রশ্নের উত্তর দেবেন।
ইন্ডিয়া টিভিকে দেওয়া এক বিবৃতিতে রাজপাল যাদব বলেন, ‘আপনাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। শিশু থেকে প্রাপ্তবয়স্ক, ভারতীয় সিনেমায় আমার যাত্রায় আমি অনেক ভালোবাসা পেয়েছি, এবং এর জন্য আমি কৃতজ্ঞ। যারা আমার সমালোচনা করেছেন বা খারাপ কথা বলেছেন তাদেরও ধন্যবাদ জানাই।’
চলচ্চিত্র জগতের উদ্দেশে রাজপাল যাদব বলেন, ‘যারা আমাকে আগে সাহায্য করেছেন, দয়া করে আবারও আমাকে সাহায্য করুন। আমাকে কাজ দিন। চরিত্রটা করব আমি আর টাকা আপনার।’
পিটিআই-এর সাথে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘সব আইনি বিষয় বিচারাধীন, তাই আমি কোন মন্তব্য করতে চাই না। আমি আদালতের সিদ্ধান্তকে সম্পূর্ণ সম্মান করি। আগামী কয়েকদিনের মধ্যে আমরা একটি সংবাদ সম্মেলন করব। এখন বাড়িতে একটা বিয়ে আছে। এরপর আমরা সকল প্রশ্নের সততার সঙ্গে উত্তর দেব। মিডিয়া, দেশজুড়ে সকলকে এবং ভারতীয় সিনেমার সকলকে তাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’-টাইমস অব ইন্ডিয়া








