চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লাস্টিক সার্জারি বিতর্কের জবাবে যা বললেন রাজকুমার রাও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
দুইজন যুবক প্রকৃতির মাঝে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের মেধা ও পরিশ্রম দিয়ে ভারতীয় সিনেমায় সবচেয়ে দ্রুত আর উজ্জ্বল ভাবে নিজেকে প্রতিষ্ঠা করা এক নাম রাজকুমার রাও। বলিউডে ফর্মুলা ছবির বাইরে আলাদা খ্যাতি রয়েছে তার।

বরাবরই বাস্তবতার কাছাকাছি গল্প বেছে নেন তিনি, পেয়েছেন সাফল্যও। তারই মাঝে সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ছবি থেকে চাউর হয়েছে যে প্লাস্টিক সার্জারি করে মুখের অদল বদলেছেন।

সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট থেকে অভিনেতার একটি ছবি ভাইরাল হয়। তা দেখে অনেকেই বলছেন, সৌন্দর্য বাড়াতে নিজেকে ছুরি-কাঁচির নিচে সঁপে দিয়েছেন রাজকুমার রাও। তবে ভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেতা স্পষ্ট করে বললেন, ‘এটি প্লাস্টিক সার্জারি নয়!’ ছবিতে কারিগরির প্রভাবে এমনটা হয়েছে।

Banglabid

তিনি বলেন, ‘আমি বিতর্কটিতে খুব মজা পেয়েছি, সেই নির্দিষ্ট ছবিটিও দেখেছি। সত্যি ওটা দেখে মনে হচ্ছে যেন আসল। তবে আমার অমন নিখুঁত ত্বক নেই। ওখানে তো আমাকে কে পপ তারকাদের মতো দেখাচ্ছে।’

নিজের চেহারায় বয়সের লক্ষণ স্পষ্টভাবে রয়েছে বলেও জানান তিনি। রাজকুমার বলেন, ‘আমার মুখে বলিরেখা আছে। আমি তো আর ২১ বছরের নেই। অবশ্য তখনো লোকজন আমার চেহারা নিয়ে মন্তব্য করত। আমি যখন অভিনেতা হিসেবে কাজ শুরু করি, তখন কাস্টিং, প্রোডাকশনের অনেকেই বলতেন, তুমি প্রধান চরিত্রে অভিনয় করতে পারবে না, নায়ক হতে যা লাগে তা তোমার কাছে নেই।’

ভাইরাল ছবিটিকে ‘টাচ আপ’ উল্লেখ করে মজাও করেন রাজকুমার রাও। তিনি মজা করে বলেন, ‘আমার ত্বক মোটেই অমন চকচকে নয়, যদি হতো তাহলে ভালোই হতো। ছবিটা দেখে আমার অদ্ভুত লেগেছে।’

Reneta

তিনি আরো জানান, আট-নয় বছর আগে, ‘কাই পো চে’ ছবির পর আমি প্রথমবারের মতো চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিলাম। তার আগে এই জিনিসগুলির অস্তিত্বও জানতাম না।’ ‘উনি (চর্মরোগ বিশেষজ্ঞ) বললেন ‘তোমার চেহারা ভারসাম্যহীন’। আর এটা সত্যি, আমার থুতনি একটু নিচু ছিল। আমি কিছুটা ফিলার ব্যবহার করেছি এবং তারপর আসলে পার্থক্যটি অনুভব করেছি।

হঠাৎ লোকজন আমাকে বলতে শুরু করল ‘তুমি খুব আত্মবিশ্বাসী’। এরপর স্ত্রী, বাধাই দো-র মতো ছবি হল। আমি ভেবে দেখলাম, ভালোই হয়েছে। এটা আমার জীবন, আমার চেহারা। যদি মেডিক্যালিম কিছু পাওয়া যায়, কেন নয়? যদি কিছু আমাকে আত্মবিশ্বাস দেয়, আমি তা

অবশ্যই করব।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউড তারকারাজকুমার রাও
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT