চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্ত মহাকালের পথে গীতিকবি রাজীব আশরাফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ন ০১, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

দেশের শ্রোতাপ্রিয় গীতিকার, কবি ও নির্মাতা রাজীব আশরাফ আর নেই। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন তার বড় ভাই আবু সালেহ আলম বাবু।

রাজীব আশরাফ দীর্ঘদিন নিউমোথোরাক্স (ফুসফুসের রোগ) এর মতো জটিল রোগে আক্রান্ত ছিলেন। ২০২১ সালে দীর্ঘমেয়াদে চিকিৎসা নেয়ার পর স্বাভাবিক হলেও বৃহস্পতিবার রাতে আচমকা শরীর খারাপ হলে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

আবু সালেহ জানিয়েছেন, আচমকাই সব শেষ হয়ে গেল। ঢাকা মেডিকেল থেকে তার মরদেহ মিরপুরের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানান, আসর নামাজের পর তার জানাজা শেষে মিরপুর-১১ নম্বর জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন করা হবে।

অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা ছিলেন রাজীব আশরাফ। বিশেষ করে অর্ণবের গাওয়া তার লেখা বেশকিছু গান মানুষের মুখে মুখে। এরমধ্যে হোক কলরব, নাম ছিল না, প্রকৃত জল, ধূসর মেঘ, রোদ বলেছে হবে, মন খারাপের একটা বিকেল বিশেষ উল্লেখযোগ্য।

এই শতকের শুরুর দিক থেকেই গান লিখলেও ২০২০ সালে প্রথম প্রকাশিত হয় রাজীব আশরাফের প্রথম কবিতার বই ‘ধরেছি রহস্যাবৃত মহাকাল’। এই বইয়ের প্রচ্ছদ করে দিয়েছিলেন অর্ণব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্ণবগানরাজীব আশরাফলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT