প্রকৌশলী মো. সজীবুল আল রাজীবকে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ইয়ুথ এন্টারপ্রিনিউরশীপ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে।
সজীবুল আল রাজীব বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সাথে পর্যটন শিল্প নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। তিনি ট্যুর অপারেটরস অব বাংলাদেশ (টোয়াব) এর পরপর ৩ বার নির্বাচিত পরিচালক, ই-ক্যাবের সদস্য, ই-বিজনেস সাপোর্ট সেন্টার এর চেয়ারম্যান, ওমেন এন্ড ই-কমার্স ট্রাষ্ট (উই) এর পরামর্শদাতা, দি ইন্সটিটিউট অব ইঞ্জিয়ার্স (আইইবি) এর আজীবন সদস্য। তিনি এফবিসিসিআই সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সেক্টরের স্ট্যান্ডিং কমিটি ও ব্যবসায়িক সংগঠনের সাথে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও তরুণ উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
মো. সজীবুল-আল-রাজীব বলেন, বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের জন্য ব্যবসা সহজীকরণ ও ব্যবসাবান্ধব পরিবেশ করা এবং পছন্দ অনুযায়ী সকল শিল্প সেক্টরে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহন নিশ্চিত করা লক্ষ্যে আমরা কাজ করবো। এফবিসিসিআইকে ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেবার জন্য।
এছাড়া তিনি পর্যটন শিল্পের শিল্পোদ্যোক্তা, ঢাকা রিসোর্ট এর প্রতিষ্ঠাতা, এটিএন বাংলার বিজনেস ইন বাংলাদেশ এবং প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানের নির্বাহী পরিচালক ও প্রযোজক, দৈনিক ঢাকা ডায়লগ পত্রিকার নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক ঢাকা মিডিয়া পত্রিকার সম্পাদক। তিনি বাংলাদেশের ও প্রবাসী বাংলাদেশী উদ্যোক্তাদের উদ্যোগী কার্যক্রমগুলো প্রতিনিয়ত তুলে ধরছেন।










