চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ন ২৫, মার্চ ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের ছয় বিভাগে বুধবার (২৫ মার্চ) বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এর পরবর্তী কয়েকদিনে তাপমাত্রা বাড়তে পারে, একই সঙ্গে সপ্তাহের শেষ দিকে বৃষ্টির প্রবণতা বাড়ার ইঙ্গিতও দিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে।

সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ অস্থায়ী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। অন্যত্র আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (২৭ মার্চ) রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের দু-এক স্থানে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৮ মার্চ) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, রাতের তাপমাত্রাও সামান্য কমার আভাস রয়েছে।

Reneta

রোববার (২৯ মার্চ) ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার প্রবণতা দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজকের আবহাওয়াআবহাওয়াআবহাওয়া অধিদপ্তরগরমঝড়তাপমাত্রাবৃষ্টিসারাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পরাণ’-এর ইতিহাসের দিকেই যাচ্ছে ‘প্রেশার কুকার’!

মার্চ ২৫, ২০২৬
১৮তম অ্যাটর্নি জেনারেল আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ছবি: সংগৃহীত।

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

মার্চ ২৫, ২০২৬

হামজা খেলবেন কিনা, যা জানালেন বাংলাদেশ কোচ

মার্চ ২৫, ২০২৬
নিহত শহিদুল ইসলাম ঢালি, ছবি: প্রতিনিধি।

চুয়াডাঙ্গার বাবুর্চিকে পিটিয়ে হত্যা, আটক ২

মার্চ ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্রিজের মাছ রান্না করে স্বাদ পাচ্ছেন না? বদলাতে পারেন সংরক্ষণ পদ্ধতি

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT