রেল কর্তৃপক্ষ একশ’ কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণের ক্ষেত্রে ভর্তুকি সুবিধা তুলে দেয়ায় বেড়েছে রেলের ভাড়া। ট্রেনের টিকিটের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। পদ্মাসেতুর সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটে কমিউটার ট্রেন চালু করেছে রেলওয়ে। অন্যদিকে, গাজীপুরের জয়দেবপুরে রেল দুর্ঘটনার কারণে শনিবার সকাল থেকে ট্রেনযাত্রায় বড় ধরনের শিডিউল বিপর্যয় দেখা দেয়। রেল সংশ্লিষ্টরা বলছে, রোববারের মধ্যে সিডিউল স্বাভাবিক হবে।






