চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভুল সিগন্যালে’ ওড়িশায় রেল দুর্ঘটনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫২ পূর্বাহ্ন ০৪, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

সিগন্যালে ভুলের কারণে ভারতের ওড়িশায় চেন্নাইগামী ট্রেন দুর্ঘটনা হয়ে থাকতে পারে প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে। তবে বিস্তারিত তদন্তে দুর্ঘটনার কারণ আরও স্পষ্ট হবে বলে রেল কর্মকর্তানা জানিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে এক যৌথ রিপোর্টে বলা হয়েছে, ‘আপ মেইন লাইনে সবুজ সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু ট্রেনটি সেই লাইনে ঢোকেইনি। ট্রেন ঢুকেছিল লুপ লাইনে। সেখানে আগে থেকে একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। তার সঙ্গে সংঘর্ষে করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়।’

রিপোর্টে আরও বলা হয়েছে, ‘এর মধ্যে ডাউন লাইন দিয়ে বালেশ্বরের দিকে যাচ্ছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। সেই ট্রেনেরও দুটি বগি লাইনচ্যুত হয়।’ কিন্তু মেইন লাইনে সবুজ সিগন্যাল পাওয়া সত্ত্বেও করমণ্ডল এক্সপ্রেস কীভাবে লুপ লাইনে ঢুকে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। এক্ষেত্রে সিগন্যাল দেওয়ায় কোনও ত্রুটি হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ৩০০ পেরোতে পারে। এখনও ধ্বংসস্তুপে মরদেহ রয়েছে। ধ্বংসস্তুপের নিচেও চাপা পড়ে থাকতে পারে অনেক দেহ। ফলে নিহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা। তবে সরকারিভাবে রেল ‘উদ্ধারকাজ’ শেষ বলে ঘোষণা করেছে।

শুক্রবার সন্ধ্যায় ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশা রাজ্যে করমণ্ডল যাত্রীবাহী ট্রেন একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দেয় এবং একই সময় যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট আরেকটি ট্রেন লাইনচ্যুত কোচগুলোর সাথে ধাক্কা খায়। তিন ট্রেনের ভয়ঙ্কর সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৮০ জন নিহত এবং আহত হয়েছেন আরও ৯০০ জনেরও বেশি।

এই দুর্ঘটনায় দু’জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তবে তাদের বর্তমান অবস্থা এখন পর্যন্ত জানা যায়নি। নয়াদিল্লীর বাংলাদেশ হাইকমিশন ও কলকাতার ডেপুটি মিশন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আহত বাংলাদেশিদের বিস্তারিত জানার জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, উভয় বাংলাদেশি শালিমার স্টেশন থেকে ‘করমণ্ডল এক্সপ্রেস’ ট্রেনে চেন্নাই যাচ্ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওড়িশাওড়িশায় রেল দুর্ঘটনারেল দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT