রাজধানীর গুলশান এলাকায় বাসে আগুন

গুলশান এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর শাহজাদপুরে রাঈদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ২টা ২৫ মিনিটে রাঈদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আজ বেলা ২টা ২৫ মিনিটে রাঈদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পাই আমরা। আগুন নিয়ন্ত্রণে আমাদের ২টি ইউনিট কাজ করছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






